করোনায় দেশে আরও ১৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২৬৬

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫ জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা ৭৫। এ ছাড়া, নতুন আক্রান্ত হয়েছেন ২৬৬ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১ হাজার ৮৩৮ জনে দাঁড়িয়েছে।
১৭ এপ্রিল ২০২০, ০৮:৩১ পূর্বাহ্ন

বিভিন্ন নার্সিং কোর্সে অধ্যয়নরত নার্সদের ছুটি বাতিল

করোনাভাইরাস মোকাবিলায় বিএসসি নার্সিং, পাবলিক হেলথ নার্সিং ও মাস্টার্স ইন পাবলিক হেলথ নার্সিং কোর্সে অধ্যয়নরত নার্সদের শিক্ষা ছুটি বাতিল করে স্ব স্ব কর্মস্থলে যোগদান করার নির্দেশ দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর।
১৭ এপ্রিল ২০২০, ০৮:১৮ পূর্বাহ্ন

শ্রমিক সংকটে বোরো ধান ঘরে তুলতে পারা নিয়ে শঙ্কায় যশোরের কৃষক

করোনা পরিস্থিতি নিয়ে বোরো আবাদ ঘরে তুলতে পারবে কি না সেই আশংকায় রয়েছেন যশোরাঞ্চলের কৃষক। শ্রমিক সংকটের কারণে সময় মতো তারা ক্ষেতের ফসল কাটা নিয়ে তাদের মনে রয়েছে অনিশ্চয়তা।
১৭ এপ্রিল ২০২০, ০৮:০৫ পূর্বাহ্ন

রংপুরে শিক্ষার্থীকে হত্যা

রংপুরের বদরগঞ্জ উপজেলায় শ্যামল চন্দ্র মহন্ত নয়ন (১৬) নামে এক শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।
১৭ এপ্রিল ২০২০, ০৮:০১ পূর্বাহ্ন

জয়পুরহাটে প্রথম করোনা রোগী শনাক্ত, জেলা লকডাউন

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নে করোনাভাইরাসে আক্রান্ত দুই জনকে শনাক্ত করা হয়েছে। আক্রান্ত ওই দুই জনই জেলার প্রথম করোনা রোগী।
১৭ এপ্রিল ২০২০, ০৭:৪০ পূর্বাহ্ন

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট

ভারতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে আটটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা। আগামী ২০ এপ্রিল থেকে চেন্নাই-ঢাকা ও কলকাতা-ঢাকা রুটে ফ্লাইটগুলো পরিচালিত হবে। মূলত ভারতে উন্নত চিকিৎসা নিতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের ফিরে আনতে এই উদ্যোগ।
১৭ এপ্রিল ২০২০, ০৭:২৩ পূর্বাহ্ন

খুমেক হাসপাতালে আইসোলেশনে ২ জনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের (খুমেক) করোনা সাসপেকটেড আইসোলেশন ওয়ার্ডে চিকিৎধীন অবস্থায় দুই জনের মৃত্যু হয়েছে। খুমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. শৈলেন্দ্রনাথ বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।
১৭ এপ্রিল ২০২০, ০৬:৫৫ পূর্বাহ্ন

ঘরে থাকুন, সুস্থ থাকুন: দেহ-মন সতেজ রাখুন

করোনাভাইরাসের কারণে দেশব্যাপী সাধারণ ছুটি চলছে আর এর মধ্যেই বজায় রাখতে হচ্ছে সামাজিক দূরত্ব। এ সময় অনেকের পক্ষেই মানসিক স্থিরতা ধরে রাখা কঠিন হতে পারে। উদ্বেগ ভর করতে পারে ভাবনায়।
১৭ এপ্রিল ২০২০, ০৬:৩৫ পূর্বাহ্ন

চাটমোহর উপজেলা লকডাউন ঘোষণা

করোনা আক্রান্ত রোগী শনাক্ত হওয়ায় পাবনার চাটমোহর উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। আজ শুক্রবার সকালে উপজেলা নির্বাহী অফিসার সরকার মোহাম্মদ রায়হান এ তথ্য জানিয়েছেন।
১৭ এপ্রিল ২০২০, ০৬:৩১ পূর্বাহ্ন

চট্টগ্রামে করোনা শনাক্ত রোগীর মৃত্যু

চট্টগ্রাম নগরীতে করোনা শনাক্ত ৬৫ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
১৭ এপ্রিল ২০২০, ০৬:১৩ পূর্বাহ্ন

মাশরাফির জীবাণুনাশক কক্ষ, উপকৃত হচ্ছেন নড়াইলবাসী

করোনাভাইরাসের সংক্রমণ রোধে নড়াইল সদর হাসপাতালে সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজার তৈরি করা জীবানুণাশক কক্ষে সেবা নিয়ে উপকৃত হচ্ছেন নড়াইলবাসী।
১৭ এপ্রিল ২০২০, ০৬:০৬ পূর্বাহ্ন

ফেনীতে প্রথম করোনা রোগী শনাক্ত

ফেনীতে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ বলে জানা যায়।
১৭ এপ্রিল ২০২০, ০৫:৪৭ পূর্বাহ্ন

রাঙ্গামাটিতে আইসোলেশনে থাকা যুবকের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ নিয়ে রাঙ্গামাটির এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার ভোরে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার বাড়ি রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায়।
১৭ এপ্রিল ২০২০, ০৫:১১ পূর্বাহ্ন

বাংলামোটরে করোনার কিটসহ চিকিৎসা সরঞ্জাম মজুদের অভিযোগে গ্রেপ্তার ৪

করোনাভাইরাসের টেস্টিং কিটসহ বিপুল সংখ্যক চিকিৎসা উপকরণ মজুদের অভিযোগে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশে (ডিএমপি)।
১৭ এপ্রিল ২০২০, ০৫:০৮ পূর্বাহ্ন

বেনাপোল দিয়ে ফিরলেন আরও ৫৭ বাংলাদেশি

ভারতে চিকিৎসা, ভ্রমণসহ বিভিন্ন কাজে গিয়ে আটকে পড়া আরও ৫৭ জন বাংলাদেশি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন।
১৭ এপ্রিল ২০২০, ০৫:০৭ পূর্বাহ্ন

তথ্য গোপন করে শেবাচিমে ভর্তি, এক ইউনিট লকডাউন

জ্বর, কাশি ও শ্বাসকষ্টের তথ্য গোপন রেখে এক রোগীকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়। পরে সেই ব্যক্তি করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় হাসপাতালের মেডিসিন ইউনিট-৩ (পুরুষ) লকডাউন করা হয়েছে।
১৭ এপ্রিল ২০২০, ০৪:৩৬ পূর্বাহ্ন

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ

আজ ১৭ এপ্রিল। ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন।
১৭ এপ্রিল ২০২০, ০৪:২৪ পূর্বাহ্ন

করোনা উপসর্গ নিয়ে ৪ জেলায় ৪ জনের মৃত্যু, নমুনা সংগ্রহ

করোনা উপসর্গ নিয়ে আজ বৃহস্পতিবার পটুয়াখালী, ফরিদপুর, বাগেরহাট ও বগুড়ায় চারজনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও সাতক্ষীরায় নামাজ পড়তে গিয়ে এক জন মারা গেছেন। করোনাভাইরাস সন্দেহে তাদের সবার নমুনা সংগ্রহ করা হয়েছে।অন্যদিকে, চট্টগ্রামে মারা যাওয়া নোয়াখালীর এক প্রতিবন্ধী নারীর নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে।
১৬ এপ্রিল ২০২০, ০৪:৫৮ অপরাহ্ন

পাবনায় দফায় দফায় সংঘর্ষে নিহত ১, আহত ২০

জলাশয়ে মাছ ধরা কেন্দ্র করে পাবনার বেড়া উপজেলার মাছখালি গ্রামে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
১৬ এপ্রিল ২০২০, ০৪:৫৭ অপরাহ্ন

‘আমি চাল চুরি করিনি’- বিচার চেয়ে অবস্থান কর্মসূচি

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিচার চেয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন ১নং বিষ্ণুপুর ইউনিয়ন চেয়ারম্যান নাছির উদ্দিন শামীম খান।
১৬ এপ্রিল ২০২০, ০৪:৩৩ অপরাহ্ন