পাবনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৩, শনাক্ত ২৯.৬ শতাংশ
পাবনায় গত ২৪ ঘণ্টায় পাবনায় আরও করোনায় আরও তিন জনের মৃত্যু হয়েছে। একই সময়ে জেলায় শনাক্তের হার ২৯.৬ শতাংশ। যা পাবনায় একদিনে সর্বোচ্চ শনাক্তের হার
আজ সোমবার পাবনা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ৭৫০ জনের নমুনা পরীক্ষায় ২২২ জন করোনা শনাক্ত হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৯.৬ শতাংশ।
এছাড়া, গত ২৪ ঘণ্টায় আরও তিন জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জেলা সিভিল সার্জন অফিস। এ নিয়ে জেলায় এ পর্যন্ত করোনায় মারা গেলেন ৩০ জন।
পাবনা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত জুনে পাবনায় ১৫৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়। শনাক্তের হার ছিল ১০ শতাংশের নিচে। কিন্তু, জুলাইয়ের শুরু থেকে ১২ তারিখ পর্যন্ত মাত্র ১২ দিনে পাবনায় ১২ হাজার ২৯০টি নমুনা পরীক্ষায় ২ হাজার ২৮৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ২০.২৭ শতাংশ। এ সময়ে মারা গেছেন সাত জন।
পাবনা জেলা সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী দ্য ডেইলি স্টারকে বলেন, ‘জেলায় সংক্রমণ আশঙ্কাজনকভাবে বাড়ছে। পাবনা জেনারেল হাসপাতালের ১০০-শয্যার করোনা ইউনিটে রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে। তাই পাবনা জেনারেল হাসপাতালে ২০০-শয্যার করোনা ইউনিট দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।’