‘টাইটানিক’-এর প্রেমে এখনো বিভোর কেট উইন্সলেট, লিওনার্দো ডিক্যাপ্রিও
জেমস ক্যামেরনের “টাইটানিক”-এ প্রেমের অভিনয় করেছিলেন কেট উইন্সলেট, লিওনার্দো ডিক্যাপ্রিও। সেই ইতিহাস বিশ বছরের পুরনো হলেও এখনো সেই পুরনো প্রেমে বিভোর রয়েছেন এই তারকাজুটি।
২৮ আগস্ট ২০১৭, ০৪:৫৭ পূর্বাহ্ন
গ্যারেজ মিস্ত্রী থেকে গীতিকার, গুলজার!
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামের একটি গুড়ের ভাণ্ড মাথায় নিয়ে ঘুরছি, সেখান থেকে মাঝে মাঝে কিছু গুড় গড়িয়ে পড়ছে মুখে, ঠোঁটে; জিভ দিয়ে টেনে সেটাই খেয়ে নিচ্ছি। তাতেই যেন অমৃত লাগছে আমার – এই মুহূর্তের উপমহাদেশে অন্যতম স্বনামধন্য ভারতীয় গীতিকার গুলজার এভাবেই তাঁর নিজের সঙ্গে কবিগুরুর আত্মিক সম্পর্কের ব্যাখ্যা করলেন। শনিবার সন্ধ্যায় (২৬ আগস্ট) গুলজারের লেখা “পান্তাভাতে” ও “প্লুটো” উর্দু বই দুটির বাংলা সংস্করণ প্রকাশ অনুষ্ঠানে হাজির ছিলেন স্বয়ং লেখক, গীতিকার ও চলচ্চিত্র নির্মাতা।
২৭ আগস্ট ২০১৭, ১০:২৫ পূর্বাহ্ন
বলিউডে অভিষেকের অপেক্ষায় মম
অভিনেত্রী জাকিয়া বারী মম’র অভিষেক হতে যাচ্ছে বলিউডে। নাম ঠিক না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন ফয়সাল সাইফ।
২৫ আগস্ট ২০১৭, ১০:১২ পূর্বাহ্ন
কৌতুক অভিনেতা ‘ঢাকাইয়া ভানু’-র জন্মদিন শনিবার
তাঁর আসল নাম সাম্যময় বন্দ্যোপাধ্যায়। তবে ওই নামে তাঁকে পরিবারের সদস্যরা ছাড়া কেউই চিনতেন না বৈকি। বা এখনও চিনবেন না কেউ। কিন্তু যদি বলা হয়, তিনি আর কেউ নন “ভানু বন্দ্যোপাধ্যায়” আরও পরিষ্কার করে বললে “ঢাকাইয়া ভানু” বা “পূবের ভানু” তবে আর কথা নেই।
২৫ আগস্ট ২০১৭, ০৭:১০ পূর্বাহ্ন
ছবির খবর: এ সপ্তাহের বক্স অফিসে সেরা ১০
চলতি সপ্তাহে উত্তর আমেরিকার বক্স অফিসে শীর্ষস্থানে রয়েছে রিয়ান রেনল্ডস এবং সালমা হায়েক অভিনীত “দ্য হিটম্যান’স বডিগার্ড”। গত ১৮ আগস্ট মুক্তি পেয়েই বক্স অফিসে শীর্ষস্থান দখল করেছে এই অ্যাকশন কমেডি ছবিটি।
২৪ আগস্ট ২০১৭, ০১:২০ অপরাহ্ন
পবিত্র হজ পালনে অপি করিম
অভিনেত্রী অপি করিম পবিত্র হজ পালনে আগামীকাল শুক্রবার (২৫ আগস্ট) সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছাড়বেন।
২৪ আগস্ট ২০১৭, ১২:০৩ অপরাহ্ন
ইতিহাসে নাম লেখালো ‘ওয়ান্ডার ওম্যান’
সুপারহিরো-ভিত্তিক সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায় সৃষ্টি করেছে “ওয়ান্ডার ওম্যান”। গত ২ জুন মুক্তি পাওয়ার পর গ্যাল গ্যাদত অভিনীত এ ছবিটি যুক্তরাষ্ট্রে আয় করেছে ৪০৪ মিলিয়ন ডলারের বেশি। ফলে, ভেঙ্গে গেছে পরিচালক স্যাম রাইমির “স্পাইডার-ম্যান”-এর দীর্ঘদিনের রেকর্ড।
২৩ আগস্ট ২০১৭, ১২:০৯ অপরাহ্ন
শীর্ষ ১০-এর তলানিতে শাহরুখ, সালমান, অক্ষয়
বিশ্বের সবচেয়ে বেশি আয়ের তারকাদের তালিকায় শীর্ষ ১০ জনের মধ্যে বলিউড সুপারস্টার শাহরুখ খান, সালমান খান ও অক্ষয় কুমারের নাম রয়েছে। তবে তা একেবারে শেষের দিকে।
২৩ আগস্ট ২০১৭, ০৯:৩০ পূর্বাহ্ন
সবচেয়ে দামি অভিনেতা মার্ক ওয়ালবার্গ, অভিনেত্রী এমা স্টোন
“ট্রান্সফরমারস: দ্য লাস্ট নাইট”-এর অভিনেতা মার্ক ওয়ালবার্গ এখন বিশ্বের সবচেয়ে দামি নায়ক। তাঁর আয় ৬৮ মিলিয়ন ডলার। এদিকে, ২৬ মিলিয়ন ডলার আয় নিয়ে “লা লা ল্যান্ড”-এর এমা স্টোন হয়েছেন সবচেয়ে দামি অভিনেত্রী।
২৩ আগস্ট ২০১৭, ০৭:২৯ পূর্বাহ্ন
লক্ষ্মী আমার একমাত্র প্রেম
‘তোমার সঙ্গে আমার নাকি প্রেম? এমনি তো বলছে সবাই।’ কথাটা বলে একটু মুচকি হাসলেন রাজ্জাক। একটু দূরে মেকআপটা ঠিক করছিলেন কবরী। কথাটা শুনে একটু হাসলেন। এটা ঠিক সম্মতি কিনা বোঝা গেল না। দাঁত খুঁটতে খুঁটতে বললেন, ‘আসলে কী জানো তোমার-আমার প্রেমটা রটিয়ে দিয়ে সিনেমার ব্যবসাটা করতে চাচ্ছে ওরা, আর কিছু নয়।’
২২ আগস্ট ২০১৭, ১০:৩৩ পূর্বাহ্ন
নায়করাজ রাজ্জাকের দাফন বুধবার
নায়করাজ রাজ্জাককে বুধবার (২৩ আগস্ট) সকালে রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
২২ আগস্ট ২০১৭, ০৭:৪৯ পূর্বাহ্ন
এফডিসিতে নায়করাজের প্রতি চলচ্চিত্র পরিবারের শ্রদ্ধা
নিজের আঙ্গিনায় এসেছিলেন তিনি। বিদায় নিতে – চিরবিদায়। চলচ্চিত্র পরিবারের সবাইকে কাঁদিয়ে তিনি চলে গেলেন না ফেরার দেশে।
২২ আগস্ট ২০১৭, ০৭:০২ পূর্বাহ্ন
নায়করাজের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর শোক
নায়করাজ রাজ্জাকের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
২১ আগস্ট ২০১৭, ০২:০৩ অপরাহ্ন
চলে গেলেন নায়করাজ রাজ্জাক
চলে গেলেন নায়করাজ রাজ্জাক। রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর।
২১ আগস্ট ২০১৭, ১২:৪৭ অপরাহ্ন
শাহরিয়ারের ‘বেসিক আলী’ আরিফিন শুভ
শাহরিয়ার খানের জনপ্রিয় “বেসিক আলী” কমিক সিরিজ নিয়ে তৈরি হচ্ছে চলচ্চিত্র। ছবিটির নামও রাখা হয়েছে “বেসিক আলী”। এর প্রধান চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ।
২১ আগস্ট ২০১৭, ০৭:৩২ পূর্বাহ্ন
এমন গল্প দেখার মানসিকতা আমাদের তৈরি হয়েছে কি?
নয়নতারা (ভাবনা) বাসা থেকে পালিয়ে এসে পুরনো ঢাকার একটা আবাসিক হোটেলে উঠেন। হোটেলের কাজের মানুষ মুকু (পরমব্রত চট্টোপাধ্যায়) তাঁর দেখাশোনা করেন। ধীরে ধীরে তাঁদের মধ্যে একটি নির্ভরতা তৈরি হয়। হোটেলে একজন মাস্তান নয়নতারার সঙ্গে খারাপ আচরণ করতে চাইলে সেখান থেকে বাঁচিয়ে মুকু তাঁকে একটি বস্তিতে নিয়ে আসেন।
২০ আগস্ট ২০১৭, ০৮:৫৮ পূর্বাহ্ন
২য় দিনে স্ট্রিক্স-আনন্দধারা হেয়ারস্টাইলিং, মডেল ফটোগ্রাফি প্রতিযোগিতা
স্ট্রিক্স-আনন্দধারা হেয়ারস্টাইলিং, মডেল ফটোগ্রাফি প্রতিযোগিতা আজ (১৮ আগস্ট) দ্বিতীয় ও শেষ দিন। বিউটিশিয়ান ও মডেল ফটোগ্রাফারদের একটি দল আজকের প্রতিযোগিতায় অংশ নিবেন।
১৮ আগস্ট ২০১৭, ১০:২০ পূর্বাহ্ন
‘আমার প্রতি সালমানের ভালোবাসা মানতে পারেননি তাঁর মা’
সালমান শাহ খুন হয়েছেন না কি আত্মহত্যা করেছিলেন? ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ-এর মৃত্যু নিয়ে জট খুলেনি আজও। সালমানের পরিবার এই মৃত্যুকে খুন বলে দাবি করে আঙুল তুলেছেন সালমানের স্ত্রী সামিরা ও তাঁর পরিবারের উপর। সন্দেহভাজন রয়েছেন আরও কয়েকজন। সেইসব বিষয় নিয়ে সামিরা আজ (১৭ আগস্ট) বিস্তারিত কথা বলেন দ্য ডেইলি স্টার অনলাইনের সঙ্গে।
১৭ আগস্ট ২০১৭, ১২:৪০ অপরাহ্ন
স্ট্রিক্স-আনন্দধারা হেয়ারস্টাইলিং, মডেল ফটোগ্রাফি প্রতিযোগিতা
তরুণদের মধ্য থেকে সেরা হেয়ারস্টাইলিস্ট ও মডেল ফটোগ্রাফার খুঁজে নেওয়ার জন্যে রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে আজ (১৭ আগস্ট) থেকে শুরু হয়েছে দুদিনব্যাপী স্ট্রিক্স-আনন্দধারা হেয়ারস্টাইলিং ও মডেল ফটোগ্রাফি প্রতিযোগিতা।
১৭ আগস্ট ২০১৭, ০৮:০৬ পূর্বাহ্ন
জীবনের কিছু বিষয় না বলাই ভালো: আইয়ুব বাচ্চু
অনেক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন আইয়ুব বাচ্চু। ১৯৯১ সালে শুরু হওয়া জনপ্রিয় ব্যান্ড এলআরবি-র লিড গিটারিস্ট এবং ভোকাল ছিলেন। গত ১৬ আগস্ট তিনি শেষ জন্মদিন পালন করেন। গত বছর জন্মদিন উপলক্ষে দ্য ডেইলি স্টার অনলাইনকে সাক্ষাৎকার দিয়েছিলেন তিনি। কথা বলেছিলেন জীবন-মৃত্যু নিয়ে। আজ সবাইকে ছেড়ে চলে গেলেন।
১৬ আগস্ট ২০১৭, ০৮:১২ পূর্বাহ্ন