সালমানের ‘টিউবলাইট’-এ আলোকিত নিউইয়র্কের টাইম স্কয়ার

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে জানা গেল – বলিউডের সুপারস্টার সালমান খানের পরবর্তী আকর্ষণ “টিউবলাইট” সিনেমার পোস্টার আলোকিত করে রেখেছে নিউইয়র্কের ব্যস্ত টাইম স্কয়ার। এরপর, ভাইরাল হয়ে উঠে পোস্টার সমেত টাইম স্কয়ারের সেই ছবিগুলো।
২০ জুন ২০১৭, ০৭:১৯ পূর্বাহ্ন

পিকাসোর চিত্রকর্ম ফিরিয়ে দিলেন ডিক্যাপ্রিও

ঘটনাটি ছিলো ২০১৪ সালের। মালয়েশীয় ব্যবসায়ী ঝো লো ৩.২ মিলিয়ন ডলার দিয়ে পাবলো পিকাসোর একটি চিত্রকর্ম কিনে জন্মদিনের উপহার হিসেবে দিয়েছিলেন “দ্য ওলফ অব ওয়াল স্ট্রিট”-এর অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও-কে।
১৯ জুন ২০১৭, ১০:২৯ পূর্বাহ্ন

বিয়ন্সের ঘরে যমজ সন্তান

সংগীতশিল্পী দম্পতি বিয়ন্সে নোয়েলস এবং জে জেড এর ঘর আলো করে এলো যমজ সন্তান – একজন ছেলে, অপরজন মেয়ে।
১৯ জুন ২০১৭, ০৮:৫৯ পূর্বাহ্ন

নিজের গানের কথা বলবেন ইমন

আসছে ঈদে চিত্রনায়ক ইমনকে দেখতে পাওয়া যাবে উপস্থাপক হিসেবে। একুশে টেলিভিশনের জন্য নির্মিত সাত পর্বের “আমার ছবি, আমার গান” অনুষ্ঠানটির প্রথম দিনে উপস্থাপনা করতে দেখা যাবে তাঁকে।
১৯ জুন ২০১৭, ০৮:০৪ পূর্বাহ্ন

আজ রাতে লন্ডন যাচ্ছেন শাকিব খান

আজ রাতে লন্ডন যাচ্ছেন শাকিব খান। যৌথ প্রযোজিত “চালবাজ” সিনেমার শুটিংয়ের জন্য তাঁর এই যাত্রা। আগামী ২১ জুন থেকে শুরু হবে পরিচালক জয়দ্বীপ মুর্খাজীর এই সিনেমার শুটিং।
১৯ জুন ২০১৭, ০৭:১৫ পূর্বাহ্ন

চীনের ৪,০০০ হলে মুক্তি পাচ্ছে ‘বাহুবলি টু’

মুক্তি পাওয়ার ৫০ দিন পেরিয়ে গেলেও ক্রেজ হারায় নি পরিচালক এস এস রাজামৌলির “বাহুবলি টু”। সেই ক্রেজের অংশ হিসেবে চীনের চার হাজার সিনেমা হলে মুক্তি দেওয়া হবে বলিউডের এই ব্লকবাস্টার।
১৮ জুন ২০১৭, ১২:০৫ অপরাহ্ন

সংগীতশিল্পী লোপামুদ্রা এবার মঞ্চের অভিনেত্রী!

সংগীতে সাফল্যের পর এবার মঞ্চ নাটকে অভিনয় করতে দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী লোপামুদ্রা মিত্রকে। তবে নিয়মিতভাবে অভিনয় করা সম্ভব হবে কিনা সেটা নিয়ে শিল্পী নিজেই সন্দিহান।
১৮ জুন ২০১৭, ১১:১৯ পূর্বাহ্ন

যৌথ প্রযোজিত ছবির ‘প্রতারণা’ নিয়ে উত্তাল চলচ্চিত্র ঐক্য পরিবার

“চলচ্চিত্র ঐক্য পরিবার”-এর সদস্যরা আজ দুপর ১২টায় বিএফডিসির সামনে অবস্থান নেন। যৌথ প্রযোজিত সিনেমা তৈরিতে অনিয়মের অভিযোগে প্রথমে তাঁরা বিএফডিসির ভেতর তারপর এর সামনে সমাবেশ করেন। এ সময় চলচ্চিত্র তারকাদের উপস্থিতি ও স্লোগানে গোটা এলাকা সরব হয়ে উঠে।
১৮ জুন ২০১৭, ১০:১১ পূর্বাহ্ন

‘ঈদে কোনো যৌথ প্রযোজিত ছবি নয়’

“চলচ্চিত্র ঐক্য পরিবার”-এর ব্যানারে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িত শিল্পী-কলা-কুশলীদের ১৪টি সংগঠন আজ রাজধানীর এফডিসিতে আয়োজিত এক প্রতিবাদ সভায় দাবি জানায়, “ঈদে কোনো যৌথ প্রযোজিত ছবি নয়”।
১৮ জুন ২০১৭, ০৭:৪৪ পূর্বাহ্ন

বিশেষ বন্ধনে ফেরদৌসী ও ত্রপা মজুমদার

বাংলাদেশের মঞ্চ অভিনয়ের জগতে সবচেয়ে বেশি আলোচিত মানুষগুলোর একজন হচ্ছেন ফেরদৌসী মজুমদার। তাঁর মেয়ে ত্রপা মজুমদারও চলেছেন সেই পথে। সুনাম অর্জন করেছেন মঞ্চ অভিনয়ের পাশাপাশি নির্দেশনাতেও। সম্পর্কে তাঁরা মা-মেয়ে হলেও তাঁদের মধ্যে সম্পর্কটা বুঝি আরও একটু বেশিই গভীর। নইলে কি আর দুজনেরই জন্মদিন হয় একই দিনে। আজ, ১৮ জুন, মঞ্চের দাপুটে এই দুই অভিনেত্রীরই জন্মদিন। আজকের দিনটিতে তাঁদের পরিকল্পনা কী তা নিয়ে দ্য ডেইলি স্টার থেকে নাজিবা বাশার কথা বলেছিলেন ত্রপা মজুমদারের সঙ্গে।
১৮ জুন ২০১৭, ০৭:০২ পূর্বাহ্ন

রাতের আড্ডায় সালমা

লেট নাইট কফি’র আড্ডায় আজ রাত ১২টা ১ মিনিটে আরটিভিতে থাকবেন সালমা।
১৭ জুন ২০১৭, ০৯:২৩ পূর্বাহ্ন

ফেলুদা হয়ে বাংলাদেশে পরমব্রত

ফেলুদা এবার বাংলাদেশে! সত্যিই তাই। তবে সত্যজিৎ রায়ের সৌমিত্র চট্টোপাধ্যায়, শশী কাপুর কিংবা সন্দীপ রায়ের সব্যসাচী চক্রবর্তীর মুখ নিয়ে নয়; বাংলাদেশে ফেলুদা হয়ে আসছেন গঙ্গা-পদ্মা পাড়ের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।
১৬ জুন ২০১৭, ০৮:০৬ পূর্বাহ্ন

এটিএন বাংলায় বিশেষ নাটক ‘রাত এখনো বাকি’

এক রাতের জন্য ফরহাদকে কাছে চায় জেরিন। তা না হলে বড় একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর সেটা জানতে হলে আজ রাত ৮টা ৪৫ মিনিটে চোখ রাখতে হবে এটিএন বাংলায়। এসময় প্রচারিত হবে বিশেষ নাটক “রাত এখনো বাকি”।
১৬ জুন ২০১৭, ০৬:৩৫ পূর্বাহ্ন

কী হবে যৌথ প্রযোজিত সিনেমার?

আজ দুপুরে চলচ্চিত্র পরিচালক সমিতিতে ১৪টি সংগঠনের জরুরি এক সভা অনুষ্ঠিত হয়। যৌথ প্রযোজনার নিয়ম না মেনেই মুক্তি পাচ্ছে “বস টু” – এ বিষয় নিয়ে কথা হয় সেখানে।
১৫ জুন ২০১৭, ০১:২৩ অপরাহ্ন

চলতি সপ্তাহের সেরা ছবির খবর

উত্তর আমেরিকা তথা যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকরা চলতি সপ্তাহে বেশি আগ্রহ দেখাচ্ছেন “ওন্ডার ওম্যান”-এর প্রতি। ছবিটি গেল সপ্তাহে মুক্তি পেলেও এ সপ্তাহেও এর জয়জয়কার দেখা যাচ্ছে।
১৫ জুন ২০১৭, ১১:৪৫ পূর্বাহ্ন

বাবা হচ্ছেন সালমান খান!

কখনো বিয়ে না করার ঘোষণা দিলেও সালমান খান যেমন শিশুদের অনেক পছন্দ করেন তেমনি শিশুদের কাছেও ভীষণ প্রিয় এই “বজরঙ্গি ভাইজান”। ভাইপো-ভাইঝিদের কাছে সালমান হলেন আদরের সাল্লু চাচ্চু।
১৫ জুন ২০১৭, ১০:২০ পূর্বাহ্ন

নজরুল মঞ্চে উদীচীর বর্ষা মঙ্গল

আজ পহেলা আষাঢ়। আকাশে ঘন কালো মেঘের আনাগোনা হলেও বৃষ্টির দেখা মেলেনি। এমনি এক মনোরম আবহাওয়ায় নাচ, গান, আবৃত্তি ও নাটক দিয়ে বরণ করে নেওয়া হলো সমৃদ্ধির ঋতু বর্ষাকে।
১৫ জুন ২০১৭, ০৮:৫০ পূর্বাহ্ন

‘রাজনীতি’র গান নিয়ে এলেন অপু বিশ্বাস

শাকিব খান ও অপু বিশ্বাস জুটির নতুন ছবি “রাজনীতি” মুক্তি পাচ্ছে ঈদে। বুলবুল বিশ্বাস পরিচালিত ছবিটি দিয়েই এক বছরেরও বেশি সময় পরে পর্দায় দেখা যাবে এই জুটিকে।
১৫ জুন ২০১৭, ০৭:৫৬ পূর্বাহ্ন

কারিগরি, বৃষ্টির সন্ধ্যায় একটি স্বপ্নের দিনে

১২ জুন সন্ধ্যাটা একটু অন্যরকম ছিলো ফাহমিদা নবীর জন্যে। কেননা, সেদিন মোড়ক উন্মোচন করা হয় তাঁর স্বপ্নের ভয়েজ গ্রুমিং স্কুল “কারিগরি”-র শিক্ষার্থীদের নিয়ে প্রথম অ্যালবাম “কারিগরি”-র।
১৪ জুন ২০১৭, ০৮:৩৪ পূর্বাহ্ন

বদলে গেলো নুসরাত ফারিয়ার গানের নাম

“আল্লাহ মেহেরবান” গানটি নিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। পরে আইনি নোটিশ পাঠানো হয়েছিল চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কাছে।
১৩ জুন ২০১৭, ০২:২৮ অপরাহ্ন