১৫ কোটি রুপি দিয়ে ‘পুরনো দিল্লি’ বানাচ্ছেন করণ জোহর!

প্রায় ১৫ কোটি রুপি দিয়ে পুরনো দিল্লির আদলে একটি ‘শহর’ গড়ে তুলছেন বলিউডের প্রখ্যাত পরিচালক-প্রযোজক করণ জোহর। তবে এটি হবে একটি শুটিং সেট। এই ‘শহর’-এ তিনি শুরু করবেন তাঁর নতুর চলচ্চিত্র ‘কলঙ্ক’-এর কাজ।
২৬ এপ্রিল ২০১৮, ১০:২৭ পূর্বাহ্ন

নাবিলার বিয়ে

বিয়ের পিঁড়িতে বসছেন উপস্থাপিকা ও ‘আয়নাবাজি’-খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ঘোষণা দিয়েই পছন্দের পাত্র জোবাইদুল হককে বিয়ে করছেন তিনি।
২৬ এপ্রিল ২০১৮, ০৮:৫৫ পূর্বাহ্ন

বিসর্জনের পর বিজয়ায় জয়া আহসান

​আবারও কলকাতার ছবিতে জয়া আহসান। ছবির নাম বিজয়া। ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ‘বিসর্জন’ ছবির পরবর্তী পর্ব এই ‘বিজয়া’। বিসর্জনের মুখ্য চরিত্র ‘পদ্মা’-এর ভূমিকায় স্বাভাবিকভাবেই দেখা যাবে দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়াকে। একইভাবে নাসির আলির চরিত্রেও থাকছেন পশ্চিমবঙ্গের অভিনেতা আবির চট্টোপাধ্যায়।
২৬ এপ্রিল ২০১৮, ০৪:৩৬ পূর্বাহ্ন

সঞ্জয় দত্তের জীবনের সব রূপ দেখাবেন রণবীর কাপুর!

বলিউডের খলনায়ক সঞ্জয় দত্তের জীবনকাহিনি নিয়ে তৈরি হয়েছে ‘সঞ্জু’। দীর্ঘ প্রত্যাশিত এ ছবিটির অফিসিয়াল টিজার প্রকাশের পর তা ভারতের বিনোদন জগতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। দেশটির গণমাধ্যমে টিজারটি পেয়েছে উচ্ছ্বসিত প্রশংসা।
২৫ এপ্রিল ২০১৮, ১০:১৬ পূর্বাহ্ন

পার্বতী নম্বর ২৩

ঢাকাই চলচ্চিত্রে সফল নায়িকাদের একজন সাদিকা পারভিন পপি। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই নায়িকা অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। বর্তমানেও দাপটের সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি। প্রথম ছবি ‘কুলি’ দিয়েই দর্শকদের মন জয় করেন পপি। তারপর, আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
২৫ এপ্রিল ২০১৮, ০৯:০৫ পূর্বাহ্ন

ব্রিটিশ রাজপুত্রের বিয়েতে প্রিয়াঙ্কা চোপড়া

আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও হলিউড অভিনেত্রী মেগান মার্কেলের বিয়ের অনুষ্ঠানে অতিথি হওয়ার আমন্ত্রণ পেয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।
২৫ এপ্রিল ২০১৮, ০৭:১৯ পূর্বাহ্ন

সব বাধা সরালেন ‘চালবাজ’ শাকিব খান

শাকিব খান অভিনীত ‘চালবাজ’ বাংলাদেশে মুক্তি পেতে আর কোন বাধা থাকলো না। এটি ১লা বৈশাখ উপলক্ষে মুক্তি পাওয়ার কথা ছিলো। কিন্তু, একটি পক্ষ চাননি ছবিটি তখন মুক্তি পাক। এমন খবর রয়েছে ঢালিউড পড়ায়।
২৪ এপ্রিল ২০১৮, ০৭:২২ পূর্বাহ্ন

অপূর্বের লেখা সব গান শুধু সাফাকে ঘিরে

গান লেখা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন অপূর্ব। তাঁর লেখা সব গান শুধু সাফাকে ঘিরে। তাঁর এই গান লেখায় অনুপ্রেরণা দিয়ে যান সাফা। তবে সেটি বাস্তবে নয়, একটি নাটকে।
২৩ এপ্রিল ২০১৮, ১১:৪৮ পূর্বাহ্ন

নিহত রাজীবের ২ ভাইয়ের দায়িত্ব নিলেন অনন্ত জলিল

পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীতে দুই বাসের চাপায় হাত হারিয়ে মৃত্যুবরণ করা কলেজ ছাত্র রাজীব হোসেনের ছোট দুই ভাই মেহেদি হাসান ও আবদুল্লাহর দায়িত্ব নিলেন স্বনামধন্য অভিনেতা ও ব্যবসায়ী অনন্ত জলিল।
২৩ এপ্রিল ২০১৮, ০৮:৪৯ পূর্বাহ্ন

ডেভিড কপারফিল্ডের ‘অদৃশ্য’ করার কৌশল আদালতে প্রদর্শন

বিশ্বের সবচেয়ে দামি জাদুকর ডেভিড কপারফিল্ডের মঞ্চ থেকে মানুষ উধাও করে দেওয়ার কৌশলটি আদালতকে দেখাতে বাধ্য করা হয়েছে।
২২ এপ্রিল ২০১৮, ০১:১২ অপরাহ্ন

উপস্থাপনায় ইমরান, তবে

গানের শিল্পীদের মধ্যে অনেকেই অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। সেই তালিকায় এবার যোগ হলেন কন্ঠশিল্পী ইমরান। তবে তাঁর উপস্থাপনায় লাইভ অনুষ্ঠানটি প্রচারিত হবে রেডিওতে।
২২ এপ্রিল ২০১৮, ০৭:৪৫ পূর্বাহ্ন

কেনো ‘কলঙ্ক’-এ রাজি হলেন মাধুরী দীক্ষিত?

দুই দশকেরও বেশি সময় পর আবার জুটি বাঁধতে যাচ্ছেন ‘সাজন’-খ্যাত মাধুরী দীক্ষিত এবং সঞ্জয় দত্ত। তাঁরা জুটি বাঁধতে যাচ্ছেন করণ জোহরের প্রয়োজনায় তৈরি হতে যাওয়া ‘কলঙ্ক’ চলচ্চিত্রে। খবরটি কদিন আগেই নিশ্চিত করা হয়েছে। কিন্তু, কেনো এই চলচ্চিত্রে সঞ্জয়ের সঙ্গে অভিনয়ে রাজি হলেন মকবুল ফিদা হুসেনের ‘গজ গামিনী’?
২২ এপ্রিল ২০১৮, ০৭:১২ পূর্বাহ্ন

পশ্চিমবঙ্গে শাকিব খানের ‘চালবাজ’-এর মুক্তি

বাংলাদেশের তারকা অভিনেতা শাকিব খান অভিনীত ‘চালবাজ’ ছবিটি আজ (২০ এপ্রিল) ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে। সেখানকার ৯১টি সিনেমা হলে একযোগে চলছে এসকে মুভিজের এই ছবিটি।
২০ এপ্রিল ২০১৮, ১০:৪৯ পূর্বাহ্ন

সুবাতাস এনে দেওয়ার ছবি ‘আলতা বানু’

সাংবাদিক-লেখক অরুণ চৌধুরীর পরিচালনায় প্রথম চলচ্চিত্র ‘আলতা বানু’ আজ ২০ এপ্রিল মুক্তি পেয়েছে ঢাকাসহ দেশের পাঁচটি প্রেক্ষাগৃহে।
২০ এপ্রিল ২০১৮, ০৬:০১ পূর্বাহ্ন

নুসরাত ফারিয়ার ‘পটাকা’-র ট্রেলার মিলবে ২১ এপ্রিল

অভিনেত্রী নুসরাত ফারিয়ার ‘পটাকা’ মিউজিক ভিডিও মুক্তি পাবে আগামী ২৬ এপ্রিল। তবে এর ট্রেলারটি মিলবে আগামী ২১ এপ্রিল। এখন এ নিয়ে প্রচারণায় ব্যস্ত সময় কাটচ্ছেন তিনি।
১৯ এপ্রিল ২০১৮, ১০:৫০ পূর্বাহ্ন

মা-বাবার সঙ্গে থাকা নিয়ে অভিষেক বচ্চনের মন্তব্য

মুম্বাইয়ে মা-বাবার সঙ্গে স্ত্রী-সন্তানসহ থাকার বিষয়টি নিয়ে টুইটারে এই ভক্তের প্রশ্নের মুখে পড়েছেন অমিতাভ-জয়ার পুত্র অভিষেক বচ্চন। সেই প্রশ্নের উত্তর দিতে মোটেও দেরি করেননি ‘দোস্তানা’-খ্যাত এই অভিনেতা।
১৯ এপ্রিল ২০১৮, ১০:১০ পূর্বাহ্ন

‘জিরো’-র শুটিংয়ে যুক্তরাষ্ট্রের স্পেস অ্যান্ড রকেট সেন্টারে যাচ্ছেন শাহরুখ-আনুশকা

পরিচালক আনন্দ এল রাইয়ের ‘জিরো’ চলচ্চিত্রের কিছু অংশের শুটিং হবে যুক্তরাষ্ট্রের আলাবামায় অবস্থিত স্পেস অ্যান্ড রকেট সেন্টারে। সেই শুটিংয়ে অংশ নিবেন শাহরুখ খান এবং আনুশকা শর্মাসহ টিমের সদস্যরা।
১৯ এপ্রিল ২০১৮, ০৮:০৭ পূর্বাহ্ন

‘সেলিব্রেটিং লাইফ’-এর থিম প্রকাশ

‘স্থাপত্যে বাংলাদেশ’ থিমকে সামনে রেখে আজ (১৭ এপ্রিল) থেকে শুরু হলো ১১তম ‘দ্য ডেইলি স্টার-স্ট্যান্ডার্ড চার্টার্ড সেলিব্রেটিং লাইফ’ প্রতিযোগিতা।
১৭ এপ্রিল ২০১৮, ১১:৫২ পূর্বাহ্ন

অমিতাভ বচ্চনসহ ৭জন পাচ্ছেন শান্তিনিকেতনের সর্বোচ্চ পুরস্কার ‘দেশিকোত্তম’

ভারতের সুপারস্টার অমিতাভ বচ্চনসহ প্রখ্যাত সাত ব্যক্তিকে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গড়া বিশ্বভারতীর সর্বোচ্চ সম্মান ‘দেশিকোত্তম’ দেওয়া হচ্ছে।
১৭ এপ্রিল ২০১৮, ০৭:৩৫ পূর্বাহ্ন

‘দেবী’-র রহস্যময়তা

‘দেবী’ চলচ্চিত্রের প্রথম পোস্টারে মিসির আলি চরিত্রের লুকে চমকে দিয়েছিলেন চঞ্চল চৌধুরী। দ্বিতীয় পোস্টার রানু চরিত্রে দেখা যায় জয়া আহসানকে।
১৬ এপ্রিল ২০১৮, ০৯:৪৪ পূর্বাহ্ন