বৈশাখে ‘রূপবান’

বাংলার লোককাহিনী অবলম্বনে তৈরি করা বিশেষ নাটক ‘রূপবান’ আজ পহেলা বৈশাখ রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভিতে প্রচারিত হবে।
১৪ এপ্রিল ২০১৮, ০৬:৪৯ পূর্বাহ্ন

এবার বৈশাখে গানের ভেলা

প্রতি বছরের মতো এবারও বৈশাখ উদযাপনের নানা আয়োজনের মধ্যে রয়েছে নববর্ষকে কেন্দ্র করে সাজানো গানের ডালি। সেই ডালিতে রয়েছে দেশের জনপ্রিয় সংগীতশিল্পীদের মিউজিক ভিডিও। বৈশাখে আসা গানের কিছু খবর তুলে ধরা হলো দ্য ডেইলি স্টার অনলাইনের পাঠকদের জন্যে:
১২ এপ্রিল ২০১৮, ১২:৪৩ অপরাহ্ন

‘রঙ বেরঙে’-তে অভিষেক বচ্চন

বর্তমানে পরিচালক অনুরাগ কাশ্যপের রোমান্টিক ড্রামা ‘মানমারজিয়ান’-এর শুটিংয়ে ব্যস্ত রয়েছেন ‘ছোট বচ্চন’ অভিষেক। এরই মধ্যে খবর প্রকাশিত হয়েছে- পরিচালক প্রিয়দর্শণের ‘রঙ বেরঙে’-তে দেখা যাবে ‘সরকার’-খ্যাত এই অভিনেতাকে।
১২ এপ্রিল ২০১৮, ০৯:৫৩ পূর্বাহ্ন

‘মহাভারত’ নিয়ে দুশ্চিন্তায় আমির খান

সম্প্রতি পরিচালক সঞ্জয় লীলা বানশালির ‘পদ্মাবত’ নিয়ে উত্তাল হয়ে উঠেছিল সারা ভারত। সেই স্মৃতি এখনো অম্লান। সেরকম কোন পরিস্থিতি নতুন করে সৃষ্টি হোক তা কারো কাম্য নয়। তাই ‘মহাভারত’ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে ‘রাজা হিন্দুস্তানি’-খ্যাত আমির খানকে।
১২ এপ্রিল ২০১৮, ০৮:৩১ পূর্বাহ্ন

ছেলে তৈমুরকে কী বানাতে চান কারিনা কাপুর?

ভারতে ‘তারকা শিশু’ হিসেবে তৈমুর আলি খান পেয়েছে এক অনবদ্য স্বীকৃতি। এই শিশুর বিভিন্ন সময়ের বিভিন্ন ছবি প্রায় প্রতিদিনই গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয় ভারতীয় গণমাধ্যমে।
১১ এপ্রিল ২০১৮, ১০:২৯ পূর্বাহ্ন

বৈশাখের সিনেমার গল্প

এবার বৈশাখে মুক্তির তালিকায় রয়েছে মোট তিনটি ছবি। এখন চলছে শেষ মুহূর্তের প্রচারণা। ইদানীং বড় বাজেটের ছবিগুলো উৎসবে মুক্তি দেওয়ার একটি প্রবণতা শুরু হয়েছে। কারণ অন্য সময় নাকি দর্শকরা ছবি দেখতে তেমন আগ্রহী হন না।
১০ এপ্রিল ২০১৮, ০১:৩৪ অপরাহ্ন

অক্ষয় কুমারের পরিবর্তে আমির খান?

ভারতের টি-সিরিজ মিউজিকের প্রতিষ্ঠাতা এবং চলচ্চিত্র প্রযোজক গুলশান কুমারের জীবনীচিত্র ‘মোগল’-কে নিয়ে চলমান আলোচনা এখন বলিউডে ‘টক অব দ্য টাউন’ বলে মন্তব্য করেছে ভারতীয় গণমাধ্যম।
১০ এপ্রিল ২০১৮, ০৮:৫৩ পূর্বাহ্ন

ছেলে আব্রামকে নিয়ে শাহরুখ খানের স্বপ্ন

‘চাক দে! ইন্ডিয়া’-র কথা মনে রয়েছে কি? মনে রয়েছে কি এই বলিউড ব্লকবাস্টারে শাহরুখ খান অভিনয় করেছিলেন হকি কোচ কবির খানের চরিত্রে? এরপর থেকে হকি খেলার প্রতি কিং খানের ভালোবাসা আর গোপন থাকেনি।
১০ এপ্রিল ২০১৮, ০৭:২২ পূর্বাহ্ন

‘বিজলী’-কে ঘিরে ববির জিডি

পরিচালক ইফতেখার চৌধুরীর ‘বিজলী’ সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ১৩ এপ্রিল। ছবিটির নাম-ভূমিকায় অভিনয় করেছেন ববি হক। সিনেমাটির প্রযোজকও তিনি। কিন্তু, ‘বিজলী’-র মুক্তিকে কেন্দ্র করে বিভিন্নভাবে বাধার সম্মুখীন হতে হচ্ছে জানিয়ে রমনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এই নায়িকা।
৯ এপ্রিল ২০১৮, ১২:০৯ অপরাহ্ন

‘ব্ল্যাক প্যান্থার’-এর ধাক্কায় ডুবে গেল ‘টাইটানিক’!

হলিউডের সুপারহিরো চলচ্চিত্রের ইতিহাসে ঘটলো এক উৎসাহব্যঞ্জক ঘটনা। যুক্তরাষ্ট্রের তথা উত্তর আমেরিকার বক্স অফিসে সৃষ্টি হলো এক নতুন ইতিহাস। আর তা হলো: পরিচালক রায়ান কুগলারের ‘ব্ল্যাক প্যান্থার’-এর ধাক্কায় ‘ডুবে গেছে’ অস্কার বিজয়ী জেমস ক্যামেরনের ‘টাইটানিক’!
৯ এপ্রিল ২০১৮, ১০:২৪ পূর্বাহ্ন

কারাগার থেকে শুটিংয়ে সালমান খান

বলিউড সুপারস্টার সালমান খানের পাঁচ বছর কারাদণ্ড হওয়ায় ভারতের চলচ্চিত্র শিল্পে আটকে যায় প্রায় ৮০০ কোটি রুপি। তবে, কারাভোগের দুদিন পর (৭ এপ্রিল) তাঁর জামিনে ছাড়া পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস পড়ে মুম্বাইয়ের ফিল্মিপাড়ায়।
৯ এপ্রিল ২০১৮, ০৭:৩৮ পূর্বাহ্ন

সালমান খানের পাশে সোনম কাপুর

প্রায় ২০ বছর পুরনো কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বলিউড সুপারস্টার সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ডের খবরে বেশ বিমর্ষ হয়ে পড়েছিল মুম্বাইয়ের ফিল্মিস্তান। এরই মধ্যে বলিউডের তারকারা বিভিন্নভাবে সমর্থন যুগিয়েছেন ‘সাল্লু ভাই’-কে। তাঁদের মধ্যে অভিনেত্রী সোনম কাপুর একজন।
৮ এপ্রিল ২০১৮, ০১:২৫ অপরাহ্ন

‘দহন’-এ পূজা চেরি

নতুন প্রজন্মের নায়িকা পূজা চেরি এসেছেন নতুন নতুন খবর নিয়ে। ‘পোড়ামন-২’ ছাড়াও সিয়ামের বিপরীতে ‘দহন’ নামের আরেকটি ছবির কাজ শুরু হবে বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
৮ এপ্রিল ২০১৮, ০৯:৪৫ পূর্বাহ্ন

খুশি ভক্তরা, নাখোশ বিষ্ণই সম্প্রদায়

দুদিনেই পাল্টে গেল পুরো চিত্র। দুদিন আগে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় বলিউড সুপারস্টার সালমান খানের পাঁচ বছরের কারাদণ্ডে নাখোশ হয়েছিলেন তাঁর ভক্তরা আর উল্লাস প্রকাশ করেছিলেন বিষ্ণই সম্প্রদায়।
৮ এপ্রিল ২০১৮, ০৮:৩৭ পূর্বাহ্ন

সালমান খানের বাসায় ক্যাটরিনা কাইফ

দুই রাত ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর কেন্দ্রীয় কারাগারে কাটানোর পর গতকাল (৭ এপ্রিল) সন্ধ্যায় জামিন পেয়ে মুম্বাই ফিরে এলে ‘সুলতান’-খ্যাত সালমান খানের বাড়ি আসেন বলিউড তারকারা।
৮ এপ্রিল ২০১৮, ০৭:৩৯ পূর্বাহ্ন

রাতের খাবার, সকালের নাস্তা ফিরিয়ে দিলেন সালমান খান

ভারতের যোধপুর কেন্দ্রীয় কারাগারে আসামি সালমান খান প্রথম রাতে ফিরিয়ে দিয়েছেন সেখানকার পরিবেশিত রুটি-ডাল-সবজি। এমনকি, আজ (৬ এপ্রিল) সকালের নাস্তা হিসেবে দেওয়া খিচুড়িও তিনি ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
৬ এপ্রিল ২০১৮, ০৯:১৭ পূর্বাহ্ন

‘টাইগারের’ সঙ্গে আটকে গেছে ৮০০ কোটি রুপি

বিপন্ন কৃষ্ণসার হরিণ হত্যার দায়ে ‘এক থা টাইগার’-এর অভিনেতা সালমান খান কারাগারে যাওয়ায় বলিউডে আটকে গেছে ৮০০ কোটি রুপি। সে কারণে চিন্তিত মুম্বাইয়ের ফিল্মিস্তান।
৬ এপ্রিল ২০১৮, ০৬:০৯ পূর্বাহ্ন

নয় থেকে নয়ের গল্প ‘স্বপ্নজাল’

প্রথম ছবি ‘মনপুরা’ মুক্তির নয় বছর পর আজ (৬ এপ্রিল) মুক্তি পাচ্ছে গিয়াস উদ্দিন সেলিমের নতুন ছবি ‘স্বপ্নজাল’। এ ছবিতে অভিনয় করছেন পরীমণি ও নবাগত ইয়াশ রোহান। ছবির কাহিনীতে তাঁদের শুভ্রা ও অপুর চরিত্রে দেখা যাবে।
৬ এপ্রিল ২০১৮, ০৫:১৮ পূর্বাহ্ন

২০১৬ সালের সেরা চলচ্চিত্র তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬-এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে সরকার। আজ (৫ এপ্রিল) তথ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশ করে। তালিকায় দেখা যায় ২০১৬ সালের সেরা চলচ্চিত্র তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। তবে সেরা পরিচালকের পুরস্কারটি গিয়েছে অমিতাভ রেজা চৌধুরীর ঝুলিতে।
৫ এপ্রিল ২০১৮, ০১:১৩ অপরাহ্ন

মেঝেতে শোবেন সালমান খান…

কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগে পাঁচ বছর কারাদণ্ড পাওয়া বলিউডের অন্যতম দামি তারকা সালমান খানকে ঘুমাতে হবে ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর কেন্দ্রীয় কারাগারের মেঝেতে। আজ (৫ এপ্রিল) যোধপুরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস।
৫ এপ্রিল ২০১৮, ১২:২৭ অপরাহ্ন