কক্সবাজারে বজ্রপাতে ২ জনের মৃত্যু

কক্সবাজারে বজ্রপাতে ২ জন মারা গেছেন এবং ১ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বেলা ২টার দিকে জেলার কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে এ ঘটনা ঘটে।
১৫ এপ্রিল ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন

সার কারখানার বর্জ্য খালে, পানি পান করে ৪ গরুর মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) বর্জ্য মিশ্রিত পানি পান করে ৪টি গরু মারা যাওয়ার অভিযোগ উঠেছে।
১৪ এপ্রিল ২০২২, ০৭:৫২ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে ১৮ অবৈধ ইটভাটা

স্কুলটির শ্রেণিকক্ষ থেকে প্রায় ১০০ মিটার দূরে ইটভাটার চুল্লী। সেখানে আগুন জ্বলছে। ইট পোড়ানো হচ্ছে হরদম। স্কুলে যাতায়াতের রাস্তা দিয়ে মাটি, ইট বোঝাই করে ট্রাকের পর ট্রাক আসে। কুণ্ডলী পাকিয়ে ওঠে ধোঁয়া আর ধুলো। এর মধ্যেই চলে শিক্ষার্থীদের আসা-যাওয়া, পড়াশোনা আর খেলাধুলা।
১৪ এপ্রিল ২০২২, ১০:০১ পূর্বাহ্ন

হাওরে নেই বৈশাখী আনন্দ

‘ধান করছিলাম ১০ কিয়ার। টিকছে না। এখন এইতাই কাইট্টা আনি, খাইতে পারলে খায়াম। কষ্ট ছাড়া তো চলতাছে না, বইয়া থাকলে তো চলতাছে না।’
১৪ এপ্রিল ২০২২, ০৯:১৪ পূর্বাহ্ন

বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ নিহত ৩

হবিগঞ্জের বানিয়াচংয়ে বজ্রপাতে স্কুলছাত্রসহ ৩ জন নিহত হয়েছেন।
১৪ এপ্রিল ২০২২, ০৭:৩২ পূর্বাহ্ন

সুনামগঞ্জে কালবৈশাখী ও বজ্রপাতে ৩ শিশুসহ ৫ জনের মৃত্যু

সুনামগঞ্জের জগন্নাথপুর ‍উপজেলায় কালবৈশাখীতে ঘরে গাছ ভেঙে পড়ে মা ও দুই শিশুসন্তানের মৃত্যু হয়েছে। এছাড়াও জেলার শাল্লা উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শিশুসন্তানসহ প্রাণ হারিয়েছেন বাবা।
১৪ এপ্রিল ২০২২, ০৬:৫৮ পূর্বাহ্ন

তিস্তাপাড়ের কান্না

তিস্তাপাড়ের কৃষক বিমল চন্দ্র রায়ের (৫০) চোখে শুধু অশ্রু। স্ত্রী, দুই সন্তান আর বৃদ্ধা মাসহ পাঁচ জনের সংসার কীভাবে চলবে তাই নিয়ে দুশ্চিন্তায় আছেন তিনি। তিস্তার বুকে দুই একর জমিতে আবাদ করেছিলেন বোরো ধান, বাদাম, পেঁয়াজ আর কাউন। অসময়ে নদীতে পানি বেড়ে যাওয়ায় তার ফসল ডুবে গেছে।
১৪ এপ্রিল ২০২২, ০৫:৩৫ পূর্বাহ্ন

নতুন রেকর্ড একদিনে ১৪,৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন

দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ৪২৩ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে। আজ মঙ্গলবার রাত ৯টায় এ উৎপাদন হয়েছে বলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে।
১২ এপ্রিল ২০২২, ০৪:০৪ অপরাহ্ন

চিংড়ির ঘের থেকে কুমির উদ্ধার

বাগেরহাটের মোংলায় একটি চিংড়ির ঘের থেকে একটি কুমির উদ্ধার করেছে বন বিভাগ। আজ মঙ্গলবার সকালে উপজেলার বুড়িরডাঙ্গা এলাকার একটি চিংড়ির ঘের থেকে কুমিরটিকে উদ্ধার করা হয়।
১২ এপ্রিল ২০২২, ১১:০৩ পূর্বাহ্ন

উজানের ঢলে সিরাজগঞ্জে তলিয়ে গেছে শতাধিক হেক্টর জমির ধান

উজান থেকে নেমে আসা পানির তোড়ে গত কয়েকদিনে সিরাজগঞ্জে যমুনা তীরবর্তী তিন উপজেলায় শতাধিক একর ফসলি জমি প্লাবিত হয়েছে। অসময়ের পানিতে ডুবে যাওয়া ফসল বাঁচাতে সিরাজগঞ্জ সদর, চৌহালী, শাহজাদপুর ও কাজিপুর উপজেলার কৃষকরা আধাপাকা ধান কেটে ঘরে তোলার চেষ্টা করছেন।
১২ এপ্রিল ২০২২, ০৭:১৯ পূর্বাহ্ন

নিকলী হাওরে বজ্রপাতে নিহত ১, আহত ২

কিশোরগঞ্জের নিকলী হাওরে বজ্রপাতে আব্দুল জলিল (৪৫) নামে এক হাঁসের খামারি নিহত হয়েছেন। এ সময় আরও ২ জন গুরুতর আহত হন।
১১ এপ্রিল ২০২২, ১১:৪৪ পূর্বাহ্ন

এবার শিল্প শ্রেণীর গ্রাহকদের দৈনিক ৪ ঘণ্টা করে গ্যাস বন্ধ

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে ঐক্যবদ্ধ প্রচেষ্টা অংশ হিসেবে শিল্প শ্রেণির গ্রাহকদের আগামীকাল মঙ্গলবার থেকে পরবর্তী ১৫ দিন দৈনিক ৪ ঘণ্টা করে গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে পেট্রোবাংলা।
১১ এপ্রিল ২০২২, ১১:১৭ পূর্বাহ্ন

কালবৈশাখীর তাণ্ডবে নাসিরনগরে স্কুলভবনসহ ২৫০ ঘর বিধ্বস্ত

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় কালবৈশাখীতে একটি সরকারি স্কুলের ভবনসহ আড়াই শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
১১ এপ্রিল ২০২২, ০৭:০৬ পূর্বাহ্ন

ভারী বর্ষণে হাওরে আকস্মিক বন্যার পূর্বাভাস

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাত ও সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলায় আকস্মিক বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
১০ এপ্রিল ২০২২, ০৪:০৩ অপরাহ্ন

পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাওরের ৭ হাজার হেক্টর জমির বোরো ধান

পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় আবারো বোরো ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও সিলেটের হাওরাঞ্চলের কৃষক।
১০ এপ্রিল ২০২২, ০৫:২০ পূর্বাহ্ন

আসাম-মেঘালয়ে বৃষ্টির পূর্বাভাসে হাওর এলাকায় ফের অকাল বন্যার শঙ্কা

দেশের হাওর এলাকায় আবারও অকাল বন্যার সম্ভবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির মতে, ২ দিনের মধ্যেই উজান থেকে আসা পাহাড়ি ঢল নামতে পারে। আজ শনিবারও বৃষ্টির সম্ভাবনা আছে।
৯ এপ্রিল ২০২২, ০৭:১৫ পূর্বাহ্ন

বাঁশখালী সৈকতে বালু উত্তোলনের অভিযোগ, এক্সক্যাভেটর জব্দ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া ইউনিয়নের হালিয়া পাড়ার সমুদ্র সৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে।
৮ এপ্রিল ২০২২, ০৪:৩৪ অপরাহ্ন

ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর সুটকি নদীর নামজারি আদেশ স্থগিত

দ্য ডেইলি স্টার পত্রিকায় সংবাদ প্রকাশের পর অস্তিত্বহীন ইয়াহিয়া ফিশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের নামে সুটকি নদী নামজারির আদেশ স্থগিত করেছেন হবিগঞ্জ জেলা জজ আদালত।
৮ এপ্রিল ২০২২, ০৩:৩০ অপরাহ্ন

খাল থেকে আবর্জনা তুলে সড়কে, দুর্ভোগে এলাকাবাসী

চট্টগ্রাম মহানগরীর চকবাজার ফুলতলা এলাকায় চাক্তাই খাল থেকে বর্জ্য তুলে স্তূপ করা হয়েছে সড়কে। সড়কে বর্জ্য ফেলে রাখায় সপ্তাহখানিক ধরে চরম দুর্ভোগ আছেন এলাকাবাসী ও পথচারীরা।
৮ এপ্রিল ২০২২, ০১:০০ অপরাহ্ন

দেশে একদিনে রেকর্ড ১৪ হাজার মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন

দেশে রেকর্ড সর্বোচ্চ ১৪ হাজার ১ মেগাওয়াট বিদ‍্যুৎ উৎপাদন হয়েছে।
৭ এপ্রিল ২০২২, ০৫:৪৭ অপরাহ্ন