করোনায় মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলীর মৃত্যু

স্টার অনলাইন রিপোর্ট

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়াউদ্দিন তারিক আলী মারা গেছেন। আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন।

মুক্তিযুদ্ধ জাদুঘরের আরেক ট্রাস্টি ডা. সারওয়ার আলী দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘করোনায় আক্রান্ত জিয়াউদ্দিন তারিক আলী চার-পাঁচদিন আগে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মৃত্যুবরণ করেছেন।’

জিয়াউদ্দিন তারিক আলী রাজধানীর শেরেবাংলা নগরে মুক্তিযুদ্ধ জাদুঘরের নতুন দৃষ্টিনন্দন ভবনের সমন্বয়ক ছিলেন বলেও জানান তিনি।