নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: আদালতে কালামের স্বীকারোক্তি
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর গৃহবধূকে (৩৫) ধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে মামলার দ্বিতীয় আসামি আবুল কালাম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
আজ সোমবার সন্ধ্যা সাতটায় নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জ্যৈষ্ঠ বিচারিক হাকিম শোয়েব উদ্দিন খান তার জবানবন্দি রেকর্ড করেন।
পিবিআই নোয়াখালী কার্যালয়ের পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা সিরাজুল মোস্তফা এসব তথ্য নিশ্চিত করেন।
সিরাজুল মোস্তফা বলেন, ‘বেগমগঞ্জে গৃহবধূ ধর্ষণ মামলার দ্বিতীয় আসামি আবুল কালাম ধর্ষণ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আজ বিকেলে তাকে নোয়াখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।’
নির্যাতন ও ভিডিও চিত্র ভাইরালের ঘটনায় গত ৪ অক্টোবর ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি আইনে দুটি মামলা দায়ের করেন। এর দুইদিন পর ৬ অক্টোবর রাতে ওই নারী আরও একটি ধর্ষণ মামলা দায়ের করেন। এতে বাহিনী প্রধান দেলোয়ারকে প্রধান ও তার সেকেন্ড ইন কমান্ড আবুল কালামকে দ্বিতীয় আসামি করা হয়।
৪ অক্টোবর ওই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দেলোয়ার ও কালাম পালিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে আত্মগোপনে যান। ওইদিন রাতে দেলোয়ারকে নারায়ণগঞ্জে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী কালামকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।
গত ২৩ অক্টোবর ধর্ষণ মামলাটি বেগমগঞ্জ মডেল থেকে পিবিআইতে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন:
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: আদালতে আরও দুই আসামির স্বীকারোক্তি
নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন ও ভিডিওধারণ, আটক ১
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: প্রধান আসামিসহ গ্রেপ্তার ৪
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: আসামি রহিম-রহমত রিমান্ডে
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: ইউপি সদস্যসহ গ্রেপ্তার আরও ২
নোয়াখালীতে সংঘবদ্ধ ধর্ষণ: সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ভিডিও ফুটেজ সরাতে হাইকোর্টের নির্দেশ
নোয়াখালীর সংঘবদ্ধ ধর্ষণ মামলা পিবিআইতে হস্তান্তর
নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতন ও ভিডিওধারণ, আটক ১