১৬ বছর পর ধর্ষণ মামলার রায়, আসামির যাবজ্জীবন

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী

নোয়াখালীতে ১৬ বছর পর গৃহবধূ ধর্ষণ মামলার রায়ে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মোহাম্মদ সামস্‌উদ্দিন খালেদ এ আদেশ দেন।

যাবজ্জীবনদণ্ড প্রাপ্ত আসামি মো. ইব্রাহীম হাতিয়ার শূণ্যের চর গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালে হাতিয়ার শূণ্যের চরে গৃহবধূর ঘরে ঢুকে ধর্ষণ করে।

পরদিন ওই গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হাতিয়া থানায় মামলা করেন।

১১ জন স্বাক্ষীর জবানবন্দি ও শুনানি শেষে আজ সকালে আসামির উপস্থিতিতে মামলার রায় দেন আদালত।