আবদুলের সঙ্গে রানী ভিক্টোরিয়ার প্রেমকাহিনী নিয়ে চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সে
ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার সঙ্গে তাঁর এক ভারতীয় দাস আবদুল করিমের বন্ধুত্ব নিয়ে তৈরি সিনেমা “ভিক্টোরিয়া অ্যান্ড আবদুল” এখন ঢাকার স্টার সিনেপ্লেক্সে।
৩ অক্টোবর ২০১৭, ১২:৩০ অপরাহ্ন
মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নিয়ে আসছে নতুন ঘোষণা
“লাভেলো মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭” নিয়ে বিতর্কের শুরু হয়েছে এর বিজয়ী ঘোষণার পর থেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে চলছে নানা রকম সমালোচনা। অনুষ্ঠানের পরদিন থেকেই শোনা যাচ্ছিল “মিস ওয়ার্ল্ড বাংলাদেশ” নির্বাচিত হওয়া জান্নাতুল নাঈম বিবাহিত। সেই প্রেক্ষিতে আজ (৩ অক্টোবর) দেওয়া হবে নতুন ঘোষণা।
৩ অক্টোবর ২০১৭, ০৯:১৭ পূর্বাহ্ন
কেন বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম?
চলচ্চিত্রের এতোগুলো সংগঠন থাকতে কেন আবার নতুন করে প্রযোজক নাসিরউদ্দিন দিলুকে সভাপতি ও পরিচালক কাজী হায়াৎকে সাধারণ সম্পাদক করে আত্মপ্রকাশ করলো “বাংলাদেশ চলচ্চিত্র ফোরাম”? বিষয়টি জানা যাবে অনুষ্ঠানে আগত বিভিন্ন জনের অভিমতে।
৩ অক্টোবর ২০১৭, ০৮:৪৬ পূর্বাহ্ন
এগিয়ে চলছে ‘মুন্নাভাই’
দর্শকরা কি ভুলে গেছেন বলিউডের মুন্নাভাইয়ের কথা? না, এমনটি হওয়ার কথা নয়। যদিও বড় পর্দায় মুন্নাভাইকে প্রথম দেখা গিয়েছিলো ২০০৩ সালে। এরপর তিনি আবার আসেন তিন বছর পর। এখন প্রায় এক যুগ পেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই “খলনায়ক”-এর দেখা নেই।
৩ অক্টোবর ২০১৭, ০৮:০৫ পূর্বাহ্ন
সাংবাদিকরা আমার বিরুদ্ধে আজে-বাজে লিখে: সালমান খান
নিজের প্রতিভা গুণে বিনোদন জগতে আলো ছড়ালেও নিন্দার কালো ছায়া মাঝে মাঝে গ্রাস করে ফোর্বস ম্যাগাজিনের দৃষ্টিতে বলিউডের দ্বিতীয় দামি তারকা সালমান খানকে। সংবাদমাধ্যমে অনেক সমালোচনা লেখা হয় তাঁকে নিয়ে। তবে বিষয়টিকে তিনি কীভাবে দেখেন তা নিয়ে সাল্লু ভাই সম্প্রতি মুখ খুলেন টেলিভিশন রিয়েলিটি শো “বিগ বস ১১”-এ।
৩ অক্টোবর ২০১৭, ০৬:৫৫ পূর্বাহ্ন
চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড যারা পেলেন
জমকালো আয়োজনে ১২তম চ্যানেল আই মিউজিক এ্যাওয়ার্ড ঘিরে গতকাল (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল দেশের সংগীতসহ বিভিন্ন অঙ্গনের তারকাদের মিলনমেলা।
৩০ সেপ্টেম্বর ২০১৭, ১১:১৮ পূর্বাহ্ন
শাকিব খানের সঙ্গে দ্বন্দ্ব মিটলো কি?
ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খানের সঙ্গে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানের তিক্ততা সৃষ্টি হয়েছিলো গত মে মাসে সমিতির নির্বাচনকে কেন্দ্র করে। এরপর, কয়েকমাস ধরে দুপক্ষের মধ্যে বিভিন্নরকমের বাক্য বিনিময় হয়। এসব নিয়ে চলচ্চিত্র শিল্পে দেখা দেয় অস্থিরতা। তবে সবকিছু ভুলে তাঁদের দুজনের মধ্যে আবার তৈরি হয়েছে হৃদ্যতা।
৩০ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৬ পূর্বাহ্ন
এবার ‘রুজভেল্ট’ হবেন লিওনার্দো ডিক্যাপ্রিও
২০০৪ সালের “অ্যাভিয়েটর” যাঁরা দেখেছেন তাঁরা জানেন মার্কিন ব্যবসায়ী হোবার্ড হাগসের চরিত্রে কেমন দেখিয়েছিলো লিওনার্দো ডিক্যাপ্রিওকে। এরপর, ২০১১ সালে “জে এডগার” যাঁরা দেখেছেন তাঁরা দেখেছেন এফবিআইয়ের পরিচালক জে এডগার হুভারের চরিত্রে কেমন মানিয়েছিলো লিওকে। আর ২০১৩ সালের “দ্য ওলফ অব ওয়াল স্ট্রিট”-এ সেই “এডগার” হয়ে যান মার্কিন লেখক জর্ডান বেলফোর্ট।
৩০ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৫২ পূর্বাহ্ন
ইউটিউবে ট্রেইলার: কি রয়েছে ফারুকীর ‘ডুব’-এ?
পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী গত ২৭ সেপ্টেম্বর ইউটিউবে প্রকাশ করা হয়েছে বহুল আলোচিত “ডুব” চলচ্চিত্রের ট্রেইলার।
২৯ সেপ্টেম্বর ২০১৭, ০৮:০৩ পূর্বাহ্ন
চার শহরে জীবনের জয়গান উৎসব
ঘুরে বেড়াতে কার না ভালো লাগে। আর সেই ঘুরে বেড়ানোটা যদি হয় কাজেরই অংশ, তাহলে তো একেবারে সোনায় সোহাগা। গত ১০ বছর ধরে আয়োজিত হচ্ছে ‘জীবনের জয়গান’। চলচ্চিত্র, স্থিরচিত্র এবং গীতিকাব্য প্রতিযোগিতা নিয়েই মূলত এই আয়োজন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের কাজগুলো নিয়ে প্রদর্শনীর আয়োজন করা হয় দেশের ১২টি জেলায়। আর এই আয়োজনের অংশ হওয়ার সুবাদেই ঘুরে বেড়াতে পারি দেশের বিভিন্ন প্রান্তে।
২৮ সেপ্টেম্বর ২০১৭, ১২:০৬ অপরাহ্ন
চলচ্চিত্রে দুর্গাপূজার গান
দুর্গাপূজা নিয়ে কেবল বাস্তব জীবনেই নয়, রূপালি পর্দার জগতেও কাজ করেছে মানুষ। দুর্গাপূজাকে নিয়ে তৈরি হয়েছে নানারকম গান। যদিও সেগুলোর বেশিরভাগই ভারতীয়। চলুন দেখে আসি দুর্গাপূজা ও মা দুর্গাকে নিয়ে তৈরি করা কিছু বিখ্যাত গান।
২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৪১ পূর্বাহ্ন
দুর্গাপূজায় সিঁদুর খেলা
হিন্দু ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব শারদীয় দুর্গাপূজা। কয়েক দিনব্যাপী এই পূজায় পালিত হয় নানা রকমের অনুষ্ঠান। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হলো “সিঁদুর খেলা”। এই সিঁদুর খেলার দেখা মেলে শারদীয় উৎসবের বিজয়া দশমীর দিনে।
২৮ সেপ্টেম্বর ২০১৭, ০৮:২২ পূর্বাহ্ন
ফোর্বসের দামি নারী টিভি তারকাদের তালিকায় প্রিয়াংকা চোপড়া
এ বছরের দামি নারী টেলিভিশন তারকাদের একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। পর পর ষষ্ঠবারের মতো বিশ্বের সবচেয়ে দামি নারী টিভি তারকা হয়েছেন কলম্বিয়ার অভিনেত্রী সোফিয়া ভেরগারা। তালিকায় দামি দশে রয়েছে ভারতের প্রিয়াংকা চোপড়ার নাম।
২৭ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩৩ পূর্বাহ্ন
নানা দেশে দুর্গাপূজা
পূজা মানেই আনন্দ, পূজা মানেই উৎসব। ধর্ম আলাদা হলেও উৎসব আর আনন্দ সবার। ঈদের সময় ধর্মভেদে সবাই যেমন আনন্দ উপভোগ করে, ঠিক তেমনি পূজার ক্ষেত্রেও নিজ নিজ ধর্মকে পাশে রেখে একসঙ্গে সময় কাটায়, আনন্দের পসরা সাজায় মানুষ। আর এটি যেমন বাংলাদেশের জন্য সত্য, তেমনি সত্য পৃথিবীর অন্য সব দেশের ক্ষেত্রেও। এখন চলছে দুর্গাপূজা। চলুন এক পলকে দেখে আসি বিভিন্ন দেশে দুর্গাপূজার আয়োজন কেমন হয়।
২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৩৫ পূর্বাহ্ন
ছেলের জন্মদিনে কী করছেন শাকিব খান?
ঢালিউডের স্বনামধন্য অভিনয় তারকা শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম খান জয়ের প্রথম জন্মবার্ষিকী আজ (২৭ সেপ্টেম্বর)। দিনটিকে স্মরণীয় করে রাখতে অপু বিশ্বাস করেছেন জমকালো আয়োজন। সন্ধ্যায় একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হবে সেই জন্মদিনের অনুষ্ঠান।
২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৭:৪৩ পূর্বাহ্ন
ঠাকুরবাড়ির দুর্গাপূজা
বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। দুর্গাপূজা সমগ্র হিন্দুসমাজেই প্রচলিত। তবে বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরায় এর প্রচলন বেশি দেখা যায়। আশ্বিন ও চৈত্র মাসে দুর্গাপূজা পালিত হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয় দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয় দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কালে দুর্গাপূজা কেমন হতো সেটাও জানা যেতে পারে বৈকি।
২৭ সেপ্টেম্বর ২০১৭, ০৭:১৪ পূর্বাহ্ন
আলোচনায় অ্যাঞ্জেলিনা জোলি’র ‘ফাস্ট দে কিল্ড মাই ফাদার’
অস্কার বিজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি’র পরিচালনায় যুদ্ধের ছবি “ফাস্ট দে কিল্ড মাই ফাদার” নিয়ে বেশ উচ্ছ্বসিত সমালোচকরা। খেমারুজ শাসনামলে কম্বোডীয় যুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত এ ছবিটি জমা দেওয়া হয়েছে অস্কারের বিদেশি চলচ্চিত্র বিভাগে।
২৬ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫২ পূর্বাহ্ন
‘কপিল দেব’ হবেন রণবীর সিং
ভারতীয় ক্রিকেট দলের প্রথম বিশ্বকাপ জয়ের ইতিহাসটি এবার স্মরণ করিয়ে দিতে চান বলিউড তারকা রণবীর সিং। নতুন স্পোর্টস ফিল্ম “১৯৮৩”-তে সেই গৌরব রণবীরের মাধ্যমেই বড় পর্দায় তুলে ধরা সম্ভব বলে মনে করেন ছবিটির পরিচালক কবির খান।
২৬ সেপ্টেম্বর ২০১৭, ০৮:১১ পূর্বাহ্ন
পূজার এক টুকরো ছুটিতে তারকারা
জাগতিক ব্যস্ততার মধ্যে উৎসব আসে মহাজাগতিক আনন্দ নিয়ে। তাই শত ব্যস্ততার মধ্যেও উৎসবের আনন্দ থেকে বঞ্চিত হতে চান না কেউই। শরতে কাশফুল, শিউলির সঙ্গে পাওয়া যায় ঢাকের আবাহন সংগীত। প্রকৃতির রঙ নিয়ে শারদীয় দুর্গাপূজা হয়ে উঠে সার্বজনীন দুর্গোৎসব। এ উপলক্ষে কয়েকজন তারকার সঙ্গে কথা হয় দ্য ডেইলি স্টার অনলাইনের। পাঠকদের জন্যে তা তুলে ধরা হলো:
২৬ সেপ্টেম্বর ২০১৭, ০৭:২২ পূর্বাহ্ন
এ বছর ‘ভোগ ইন্ডিয়া’ পুরস্কার পেলেন যাঁরা
ভারতে জনপ্রিয় ফ্যাশন ম্যাগাজিন “ভোগ”-এর ১০ বছর পূর্তি উপলক্ষে দেওয়া হলো “ভোগ ইন্ডিয়া” পুরস্কার। হাল ফ্যাশনের পোশাকে বলিউডের প্রখ্যাত তারকারা গতকাল (২৪ সেপ্টেম্বর) যোগ দেন মুম্বাইয়ের জমকালো এই অনুষ্ঠানে।
২৫ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫৬ পূর্বাহ্ন