পরীমনির দুই গরু

আর্থিক সংকটের কারণে অনেক সুবিধা-বঞ্চিত শিল্পীর কোরবানি দেওয়া হয় না। তাই বলে কী তাঁরা কোরবানির মাংস খাওয়া থেকে বঞ্চিত হবেন? তাঁদের কথা ভেবেই অভিনেত্রী পরীমনি এবার ঈদে দুটি গরু কোরবানি দেয়েছেন বিএফডিসিতে।
২ সেপ্টেম্বর ২০১৭, ১০:৩৩ পূর্বাহ্ন

ঈদের টিভি অনুষ্ঠান

ঈদুল আজহা উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলোতে রয়েছে বিশেষ অনুষ্ঠানমালা। ঈদের দিন টেলিভিশনের কিছু অনুষ্ঠানের খবর তুলে ধরা হলো:
২ সেপ্টেম্বর ২০১৭, ০৮:৩৭ পূর্বাহ্ন

পরিবর্তনের হাওয়ায় বাংলা গান

ঈদুল আজহার প্রথমদিন থেকে শুরু করে তৃতীয় দিন পর্যন্ত গান বাংলার পর্দায় দর্শকরা উপভোগ করতে পারবেন "উইন্ড অব চেঞ্জ"–এর দ্বিতীয় মৌসুম। এটি প্রচারিত হবে প্রতিদিন রাত ৯টায়। বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা যন্ত্রশিল্পীদের সঙ্গে দেশের স্বনামধন্য, জনপ্রিয় ও প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পীরা এই অনুষ্ঠানে অংশ নেবেন। "উইন্ড অব চেঞ্জ সিজন–২"-এর সংগীত ও অনুষ্ঠান পরিচালক হিসেবে রয়েছেন কৌশিক হোসেন তাপস এবং শিল্প নির্দেশনায় ফারজানা মুন্নী। কৌশিক হোসেন তাপসের সঙ্গে কথা বলেছেন দ্য ডেইলি স্টার অনলাইনের পক্ষ থেকে শাহরিয়ার কবির হিমেল।
২ সেপ্টেম্বর ২০১৭, ০৬:২৭ পূর্বাহ্ন

ঈদে চ্যানেল আইয়ে ৩ ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার

ঈদুল আজহা উপলক্ষে চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে তিনটি নতুন চলচ্চিত্র। ঈদের তিন দিনে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে তিন ছবির।
১ সেপ্টেম্বর ২০১৭, ১২:৪৩ অপরাহ্ন

শাকিব খান বনাম শাকিব খান

গত ঈদে যৌথ প্রযোজিত সিনেমা নিয়ে একটি টানাপোড়েন ছিলো। তারপরও, মুক্তি পেয়েছিলো যৌথ প্রযোজিত দুটি সিনেমা "নবাব" ও "বস -২"। দেশীয় প্রযোজনায় ছিলো একমাত্র ছবি "রাজনীতি"। ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে শাকিব খান অভিনীত "নবাব" সিনেমাটি। এরপর প্রশংসিত ছবি ছিলো "রাজনীতি"। ছবি দুটি অনেকগুলো হলে চলেছে। তবে, "বস-২" তেমন একটা ব্যবসা করতে পারেননি। এবার ঈদেও শাকিব খানের দুটি সিনেমা মুক্তি পাচ্ছে।
১ সেপ্টেম্বর ২০১৭, ০৬:২৯ পূর্বাহ্ন

আনন্দ আয়োজনের দুটো দিন

আনন্দধারা। এখানে থাকবে আনন্দের নহর। তাই অনেক আনন্দের সঙ্গেই এ বছর আনান্দধারার প্রথম এবং সবচেয়ে সুন্দর ও মজার ইভেন্টটি সম্পন্ন হয়ে গেল গত ১৭ ও ১৮ আগস্ট।
৩১ আগস্ট ২০১৭, ১০:১৭ পূর্বাহ্ন

নিউইয়র্কে কোরবানি

দেশে কোরবানি দেয়া আর নিউইয়র্ক শহরে কোরবানি দেয়ার মধ্যে পার্থক্য বিস্তর। বাংলাদেশে যারা কোরবানি দেন, তারা হাট থেকে গরু কিনে আনেন। আর এখানে কোরবানি দেয়ার সবচেয়ে সহজ উপায় হলো বাংলাদেশি মালিকানাধীন গ্রোসারিতে অর্ডার দেয়া।
৩১ আগস্ট ২০১৭, ০৯:৫১ পূর্বাহ্ন

টেবিল সাজ

ঈদের দাওয়াত। ভাবছেন আত্মীয়-স্বজনকে বাসায় ডাকবেন। নতুন জামাই কিংবা নতুন বউয়ের আত্মীয়, সবাইকেই তো ডাকতে হবে। অতিথি তালিকা গুছিয়ে নেয়ার পাশাপাশি খাবারের পরিকল্পনা চলছে একইতালে। বাজারের লিস্ট বুঝি ঘর ছাড়িয়ে এবার বাইরে গিয়ে ঠেকল! আবার ঘরের সাজসজ্জার দিকেও মনোযোগ দেয়া দরকার। নইলে কেমন দেখাবে বলুন তো?
৩১ আগস্ট ২০১৭, ০৯:৩২ পূর্বাহ্ন

ঈদের আতিথেয়তা

আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে ঐতিহ্যভেদে উৎসবের আমেজ বিভিন্ন রকমের হয়ে থাকে। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রকমারী খাবারের আয়োজনের পাশাপাশি অতিথি আপ্যায়নের জন্য আনুষঙ্গিক সব ধরনের পূর্বপ্রস্তুতি নিতে ব্যস্ত নগরবাসী, পাশাপাশি গ্রামাঞ্চলেও ঈদের আমেজ লক্ষ করা যায়।
৩১ আগস্ট ২০১৭, ০৮:৫৬ পূর্বাহ্ন

উইকিপিডিয়ার আয়োজনে শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা

অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া আয়োজিত সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে ছবি তোলার প্রতিযোগিতা “উইকি লাভস মনুমেন্টস (ডব্লিউএলএম)”।
৩১ আগস্ট ২০১৭, ০৭:৪৮ পূর্বাহ্ন

ঈদে তাহসানের নতুন একক ‘অভিমান আমার’

তাহসানের সপ্তম একক অ্যালবাম “অভিমান আমার” প্রকাশিত হচ্ছে এবারের ঈদে। অ্যালবামের গানগুলো জিপি মিউজিকে শুনতে পারবেন আগামী ১ সেপ্টেম্বর থেকে।
৩১ আগস্ট ২০১৭, ০৪:৫০ পূর্বাহ্ন

এক নজরে আব্দুল জব্বার

বরেণ্য কণ্ঠশিল্পী আব্দুল জব্বার আজ সকালে চলে গেলেন না ফেরার দেশে। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে (নিবিড় পরিচর্যাকেন্দ্র) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বরেণ্য এই শিল্পী সম্পর্কে কিছু তথ্য তুলে ধরা হলো পাঠকদের কাছে:
৩০ আগস্ট ২০১৭, ১১:৪৮ পূর্বাহ্ন

মিনারের ‘খেয়াল’

“ঝুম” ও “আহারে”-খ্যাত কণ্ঠশিল্পী মিনারের নতুন একটি গান “খেয়াল” প্রকাশিত হবে এবারের ঈদে। গানের কথা লিখেছেন সজীব শাহরিয়ার। সুর ও সংগীত করেছেন জেকে মজলিশ। গানটি সিডি প্লাসের প্রযোজনায় প্রকাশ হবে।
৩০ আগস্ট ২০১৭, ০৫:৫৪ পূর্বাহ্ন

বিখ্যাত শিল্পীদের সন্তানেরা গান গাবেন ঈদের বিশেষ অনুষ্ঠান ‘পরিবর্তন’-এ

ঈদের ২য় দিন বাংলাদেশ টেলিভিশনে রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে ম্যাগাজিন অনুষ্ঠান “পরিবর্তন”। এ অনুষ্ঠানে গান গাবেন দেশের ছয়জন বিখ্যাত সংগীতশিল্পীর সন্তানেরা।
২৯ আগস্ট ২০১৭, ১০:২৫ পূর্বাহ্ন

অপূর্ব কি মেনে নিবে প্রস্তাব?

ঈদের তৃতীয় দিন রাত সাড়ে আটটায় এটিএন বাংলায় প্রচারিত হবে বিশেষ নাটক “ছাড়পত্র”। শফিকুর রহমান শান্তনু’র রচনায় নাটকটি পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। এতে অভিনয় করেছেন অপূর্ব, মেহজাবিন, আবুল হায়াত, রাশেদ মামুন অপু, সিরাজুল ইসলাম প্রমুখ।
২৯ আগস্ট ২০১৭, ০৯:৪২ পূর্বাহ্ন

অনেক চমক নিয়ে বিটিভির ঈদ আনন্দমেলা

ঈদুল আজহা উপলক্ষে তৈরি হয়েছে বিটিভির ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দমেলা। অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।
২৯ আগস্ট ২০১৭, ০৪:৩১ পূর্বাহ্ন

জেমস বন্ডের থিম সং-এ বিয়ন্সে

জেমস বন্ডের নিজের জনপ্রিয়তার সঙ্গে যোগ হতে যাচ্ছে সংগীতশিল্পী বিয়ন্সের জনপ্রিয়তাও। বন্ড সিরিজের প্রযোজকরা এই ভেবে আনন্দিত যে, বিশ্বব্যাপী বিয়ন্সের ভক্তরা যদি যোগ দেন বন্ডের দলে, তাহলে লাভের সম্ভাবনাই বেশি।
২৮ আগস্ট ২০১৭, ০৯:৫৪ পূর্বাহ্ন

অভিনেত্রী আনোয়ারাকে অনুদান দিলেন প্রধানমন্ত্রী

অভিনেত্রী আনোয়ারাকে ৩০ লাখ টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত ২৭ আগস্ট বিকেলে গণভবনে আনোয়ারার হাতে চেক তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় অভিনেত্রীর সঙ্গে ছিলেন মেয়ে মুক্তি।
২৮ আগস্ট ২০১৭, ০৮:৫০ পূর্বাহ্ন

​টিউলিপের স্বর্গরাজ্যে

ব্রাসেলসের আবহাওয়া লন্ডনের মতোই। এই রোদ, এই বৃষ্টি। সকালে রোদ দেখলে যেমন আনন্দে লাফিয়ে ওঠার কিছু নেই, তেমনি বৃষ্টি দেখেও গোমড়ামুখে বসে থাকার মানে হয় না। এমনকি মাঝে মাঝে আবহাওয়ার ফোরকাস্টও মেলে না।
২৮ আগস্ট ২০১৭, ০৮:২০ পূর্বাহ্ন

সৌন্দর্য যখন মুভি ফ্রেমে

বিউটি পার্লার সবসময় মানুষকে আরেকটু সাজিয়ে তুলতে, আরেকটু আকর্ষণীয় করে তুলতে সাহায্য করেছে। নারী-পুরুষ সবাই দ্বারস্থ হতে বাধ্য হয় বর্তমানে বিউটি পার্লারের। কেমন হবে বলুন তো যদি কখনো ত্বক, কখনো চুল- সবসময় নিজেকে একটু বেশি ফিটফাট করতে সাহায্য করা বিউটি পার্লারগুলো হয়ে ওঠে সিনেমার বিষয়বস্তু? চলুন জেনে আসি এখন পর্যন্ত নির্মিত বিউটি পার্লার আর এর সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তৈরি মুভিগুলোর নাম।
২৮ আগস্ট ২০১৭, ০৭:৫৩ পূর্বাহ্ন