বালুচরে কুমড়ার হাসি
লালমনিরহাট ও কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার ও গঙ্গাধরসহ ২৬ নদ-নদীর বুকে জুড়ে এখন বিস্তীর্ণ বালুচর। যেদিকে দৃষ্টি যায় শুধু বালি আর বালি। এসব বালি মাটিতে তেমন ফসল ফলানো যায় না। কিন্তু, চরের কৃষকরা অব্যবহৃত বালুচরকে ব্যবহার উপযোগী করে ফসল ফলাচ্ছেন। কয়েক বছর ধরে তারা বালি মাটিতে কুমড়া চাষ করছেন এবং কুমড়া চরের চাষির মুখে হাসি ফুটিয়েছে।
১১ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫৪ পূর্বাহ্ন
পর্যাপ্ত চাল থাকার পরও দাম বাড়ছে কেন, প্রশ্ন খাদ্যমন্ত্রীর
বোরো ও আমনের বাম্পার ফলন এবং জাতীয় পর্যায়ে খাদ্যের মজুত ২০ লাখ টনের বেশি থাকার পরও কীভাবে চালের দাম বাড়ছে প্রশ্ন করেছেন খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার।
৭ ফেব্রুয়ারি ২০২২, ০৩:১১ অপরাহ্ন
সারে বিশাল অংকের ভর্তুকি নিয়ে সরকার দুশ্চিন্তায়: কৃষিমন্ত্রী
কৃষকদের সার সরবরাহ করতে চলতি অর্থবছরে বিশাল অংকের ভর্তুকি নিয়ে সরকার দুশ্চিন্তায় আছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
২৯ জানুয়ারি ২০২২, ১২:১৪ অপরাহ্ন
‘নগরায়ন ও শিল্পায়নের কারণে দেশে বছরে ০.৪৩ শতাংশ কৃষি জমি কমছে’
বাংলাদেশে নগরায়ন ও শিল্পায়নের কারণে বছরে শূন্য দশমিক ৪৩ শতাংশ কৃষি জমি কমছে বলে কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক জানিয়েছেন। আজ শুক্রবার সন্ধ্যায় ‘বার্লিন কৃষিমন্ত্রীদের সম্মেলনে’ ভার্চুয়ালি যোগদান করে তিনি এ কথা বলেন।
২৮ জানুয়ারি ২০২২, ০৪:১৬ অপরাহ্ন
ব্রহ্মপুত্রের বুকে বাদামের হাট
বৃহত্তর রংপুরের সবচেয়ে বড় বাদামের হাট বসছে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের বুকে। বাদামের এ হাটটি নির্দিষ্ট কোনো স্থানে স্থায়ীভাবে বসানো হয় না। প্রতিবছর হাটের স্থান পরিবর্তন হয়ে থাকে।
২৩ জানুয়ারি ২০২২, ০৩:৩৩ পূর্বাহ্ন
যশোরে হরিহর নদীতে ভাসমান বেডে বিষমুক্ত সবজি চাষ
যশোরের কেশবপুর উপজেলার হরিহর নদীর ওপর ভাসমান বেডে বিষমুক্ত সবজি চাষ করে অধিক লাভবান হচ্ছেন স্থানীয় জেলে সম্প্রদায়ের সদস্যরা। বসতভিটা ছাড়া যাদের চাষের জমি নেই, এমন কয়েকজন নতুন ধরনের এ চাষাবাদ শুরু করেছেন।
২২ জানুয়ারি ২০২২, ০৭:০৮ পূর্বাহ্ন
ধানের ১০টি জাতের অনুমোদন দিয়েছে কৃষি মন্ত্রণালয়
বোরো মৌসুমে চাষের জন্য ধানের ১০টি জাতের নিবন্ধন ও অনুমোদন দিয়েছে কৃষি মন্ত্রণালয়।
১৮ জানুয়ারি ২০২২, ০৩:৪৯ অপরাহ্ন
কৃষকের ১০ হাজার তরমুজ গাছ উপড়ে ফেললেন পাউবো কর্মকর্তা
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পশ্চিম চাপলী গ্রামের প্রান্তিক কৃষক দেলোয়ার খলিফার নিজের জমি নেই। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধের ঢালে প্রায় ১৫ হাজার তরমুজ গাছ লাগিয়েছিলেন তিনি। কিন্তু এর মধ্যে পাউবো উপকূলীয় বাঁধ উন্নয়ন প্রকল্পের প্রকৌশলী মনিরুল ইসলাম প্রায় ১০ হাজার তরমুজ গাছ উপড়ে ফেলেছেন।
১৭ জানুয়ারি ২০২২, ০৬:৫১ অপরাহ্ন
বরেন্দ্র বীজ ব্যাংকের প্রতিষ্ঠাতা ইউসুফ মোল্লা মারা গেছেন
রাজশাহীর কৃষক ইউসুফ মোল্লা আর নেই। আজ শুক্রবার সকালে তানোর উপজেলার ধুবইল গ্রামে তার নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
১৪ জানুয়ারি ২০২২, ০৫:৫৬ পূর্বাহ্ন
যশোরে ১,৩৯১ মে. টন বেশি পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রা
যশোরের কৃষকরা ব্যস্ত সময় পার করছেন শীতকালীন পেঁয়াজ চাষে। চলতি রবি মৌসুমে যশোর জেলার ৮ উপজেলায় ১ হাজার ৯১০ হেক্টর জমিতে পেঁয়াজ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২১ হাজার ৮৩১ মেট্রিক টন। গত মৌসুমে যশোরে পেঁয়াজ উৎপাদন হয়েছিলো ২০ হাজার ৪৪০ মেট্রিক টন।
১৩ জানুয়ারি ২০২২, ১২:০১ অপরাহ্ন
নিজেদের উৎপাদিত বীজে পেঁয়াজ চাষের খরচ কমলো
পাবনার সুজানগর উপজেলার দুর্গাপুর গ্রামের কৃষক মো. কামরুজ্জামানকে গত বছর পেঁয়াজ আবাদে অনেক বেগ পেতে হয়েছিল। চড়া দামে বীজ কিনে পেঁয়াজ রোপণ করতে হয়েছিল তাকে। এতে চাষের খরচ প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ বেড়ে গিয়েছিল। চড়া দামে পিঁয়াজ বিক্রি করেও আশানুরূপ লাভ করতে পারেননি তিনি।
৭ জানুয়ারি ২০২২, ০৫:৩১ পূর্বাহ্ন
গদখালী: মহামারির ক্ষতি কাটিয়ে জমছে ফুলের বাজার
ভোরের আলো ফুটতেই যেন রঙের মেলা বসে এখানে। দক্ষিণ-পশ্চিম জেলা যশোরের প্রত্যন্ত গ্রাম গদখালীর দিগন্তজোড়া ফুলের খেত উদ্ভাসিত হয়ে ওঠে দিনের আলো ফোটার সঙ্গে সঙ্গে। যেন প্রকৃতিপ্রেমীদের ডাক দিয়ে যায় এই অপার সৌন্দর্য অনুভবের।
৬ জানুয়ারি ২০২২, ০২:৫১ পূর্বাহ্ন
‘মৎস্য গবেষণা ইনস্টিটিউটের জাহাজ ইলিশ উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি করবে’
বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নতুন গবেষণা জাহাজ ইলিশ উৎপাদনে ব্যাপক সক্ষমতা বৃদ্ধি করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
৪ জানুয়ারি ২০২২, ০২:০৩ অপরাহ্ন
উত্তরাঞ্চলে রেকর্ড চা উৎপাদনের সম্ভাবনা
দেশের উত্তর-পশ্চিমাঞ্চল সাম্প্রতিক বছরগুলোয় চা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত হয়ে উঠেছে। স্থানীয়দের মধ্যে চা চাষে ক্রমবর্ধমান আগ্রহ ও চলতি মৌসুমে অনুকূল আবহাওয়ার কারণে রেকর্ড পরিমাণ চা উৎপাদনের আশা করা হচ্ছে৷
৩১ ডিসেম্বর ২০২১, ০৩:১৮ পূর্বাহ্ন
ফসলের জাতের ক্ষেত্রে বিদেশনির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী
দেশে চাষোপযোগী ফসল বিশেষ করে ফলের জাত দেশেই বেশি করে উদ্ভাবন করে আমদানিনির্ভরতা কমিয়ে আনতে বিজ্ঞানী ও গবেষকদের নির্দেশ দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
৩০ ডিসেম্বর ২০২১, ১১:৩২ পূর্বাহ্ন
কৃষকের আগ্রহ সবজি চাষে
পাবনার ঈশ্বরদী উপজেলার চরগরগরি গ্রামের কৃষক মো. নাসির উদ্দিন কয়েক বছর আগে সখের বশে বাড়ির আঙ্গিনায় সবজি চাষ শুরু করেছিলেন। এরপর তিনি বাণিজ্যিকভাবে চাষ শুরু করে সফল হন।
২৮ ডিসেম্বর ২০২১, ০২:৩১ পূর্বাহ্ন
দেশে প্রথম লবণ ও জলমগ্ন সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন
দেশে প্রথমবারের মতো লবণ ও জলমগ্ন সহিষ্ণু ধানের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিট (বিনা) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা। এতে করে ধান গবেষণায় নতুন দিগন্তের সূচনা হবে বলে জানিয়েছেন গবেষকেরা।
২৩ ডিসেম্বর ২০২১, ০২:১১ অপরাহ্ন
মজুদ পর্যাপ্ত, তবুও সারের বাড়তি দাম
বিভিন্ন জেলার কৃষক সরকার নির্ধারণ দামের চেয়ে বেশি দামে সার কিনতে বাধ্য হচ্ছেন। যদিও কর্তৃপক্ষ দাবি করছে দেশে সারের সংকট নেই।
১৯ ডিসেম্বর ২০২১, ০৬:৩৪ পূর্বাহ্ন
ভুট্টার চারায় সবুজ তিস্তার চর
তিস্তা নদীর চরজুড়ে যে দিকে চোখ যাবে সে দিকে শুধু সবুজের সমারোহ। এ সবুজ ভুট্টাখেতের। তিস্তার বালুচরে ভুট্টা চাষ করে ভাগ্যের পরিবর্তন করছেন চরের চাষিরা।
১৫ ডিসেম্বর ২০২১, ০৪:৩৫ পূর্বাহ্ন
গুজব ছড়িয়ে বেশি দামে সার বিক্রি করলে তাৎক্ষণিক শাস্তি: কৃষিমন্ত্রী
গুজব ছড়িয়ে কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে সার বিক্রি রোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে বলে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক জানিয়েছেন।
১৪ ডিসেম্বর ২০২১, ০১:২১ অপরাহ্ন