জমজমাট হাঁড়িভাঙ্গা’র বাজার
লালমনিরহাটের হাঁড়িভাঙ্গা আমের বাজার জমে উঠেছে। এই এলাকার বাজারের দোকান থেকে শুরু করে ও ফুটপাতে ভ্যানে ভ্যানে বিক্রি হচ্ছে হাঁড়িভাঙ্গা আম। দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতারাও কিনছেন সাধ্য মতো।
২৫ জুন ২০২১, ০৮:৩৯ পূর্বাহ্ন
আবু তালেবের ড্রাগন সাফল্য
একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থেকেও ২০১৯ সালের সেপ্টেম্বরে ড্রাগন ফলের চাষ শুরু করেন লালমনিরহাটের আদিতমারীর কুমড়িহাট গ্রামের আবু তালেব (৩৮)। নিজের ৬৫ শতাংশ জমিতে দুই হাজার ৫২টি ড্রাগনের চারা লাগান। এতে তার খরচ হয় পাঁচ লাখের বেশি টাকা। আট মাস পর তার ড্রাগন বাগানে ফলন আসে। এর মধ্যে বাগান থেকে ১০ হাজার টাকার ড্রাগন ফল বিক্রিও করেছেন তিনি।
২৪ জুন ২০২১, ১০:০২ পূর্বাহ্ন
হাতীবান্ধা ডাকবাংলো প্রাঙ্গণে পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম
১৯৭১ সালের ২৩ জুন, পাকিস্তানি হানাদার বাহিনীর যোগাযোগ বিচ্ছিন্ন করতে লালমনিরহাট-বুড়িমারী রেলরুটে ভোটমারী ভাকারী রেলব্রিজ ধ্বংসের দায়িত্ব দেওয়া হয় বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নজরুল ইসলামকে। ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার সীতলকুচি থেকে নজরুল ইসলামের নেতৃত্বে ২৪-২৫ জনের একদল মুক্তিযোদ্ধা সফলভাবে এই অভিযান পরিচালনা করেন। তারা বোমা দিয়ে রেলসেতুটি ধ্বংস করেন। এতে হাতীবান্ধা ও পাটগ্রামে পাকিস্তান বাহিনীর যোগাযোগ ব্যাহত হয়েছিল। এটি ছাড়াও মুক্তিযুদ্ধের সময় আরও অনেক অভিযানে অংশ নিয়েছিলেন এবং সাফল্য নজরুল ইসলাম।
২৩ জুন ২০২১, ০৭:৪২ পূর্বাহ্ন
ধরলার ভাঙনে হারিয়ে যাচ্ছে হলোখানা ইউনিয়ন
ধরলা নদীর ভাঙন বসতভিটা থেকে মাত্র দুই মিটার দূরে। কৃষক আজিজার রহমান (৬০) তবুও বাড়ি-ঘর সরিয়ে নিরাপদে নিচ্ছেন না। ভাঙন আতঙ্ক সত্ত্বেও পরিবার-পরিজন নিয়ে এখনো ঘরেই বসবাস করছেন তিনি। এর আগে, ১৫ বার বসতভিটা হারিয়েছেন ধরলার ভাঙনে। ভাঙনে হারিয়েছেন ১৩ বিঘা আবাদি জমি।
২৩ জুন ২০২১, ০৪:০৯ পূর্বাহ্ন
তিস্তা গর্ভে বিলীন হচ্ছে গ্রামবাসীর তৈরি বাঁধ
দেড় মাস আগে চাঁদা তুলে গ্রামবাসী নিজ উদ্যোগেই তৈরি করেছিলেন ৪০০ মিটারের বালুর বাঁধটি। আশা ছিল, বাঁধের কল্যাণে এ বছর বন্যার কবল থেকে রক্ষা পাবেন। কিন্তু বন্যা আসার আগেই তাদের স্বপ্ন তলিয়ে গেল তিস্তা নদীর পানিতে।
১৮ জুন ২০২১, ০৫:২৪ অপরাহ্ন
স্কুল-পড়া ভুলে যাচ্ছে চরাঞ্চলের শিশুরা
স্কুলে তালা। বাড়িতে পড়ানোর কেউ নেই। অনলাইন নাগালের বাইরে। এমনকি অনেকের বাড়িতে টিভি কিংবা বিদ্যুৎ সুবিধাও নেই।
১৮ জুন ২০২১, ০৩:৪২ অপরাহ্ন
বেড়েছে ছাগল, কমেছে গরু
কুড়িগ্রাম ও লালমনিরহাটের ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা এবং দুধকুমারসহ ২৬টি নদ-নদীর প্রায় ৪৫০টি চরাঞ্চলে ছাগল পালনের পরিমাণ বেড়েছে। কিন্তু, গরু পালনের পরিমাণ আগের তুলনায় কমেছে।
১৬ জুন ২০২১, ১২:০৩ অপরাহ্ন
পাঠকের বাড়িতে বই পৌঁছে দিচ্ছেন কলেজ শিক্ষার্থী জামাল
লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নে ২০১৪ সালে প্রতিষ্ঠিত সারপুকুর যুব ফোরাম পাঠাগারে প্রায় ছয় হাজার বই আছে। পাঠাগারের তালিকাভুক্ত সদস্য আছেন প্রায় দেড় হাজার। কিন্তু করোনাভাইরাস পরিস্থিতিতে পাঠাগারে গিয়ে বই পড়তে পারছেন না পাঠকরা। তারা যেন বই পড়া থেকে বঞ্চিত না হন, সেজন্য বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দিচ্ছেন পাঠাগারের প্রতিষ্ঠাতা কলেজ শিক্ষার্থী জামাল হোসেন।
১৫ জুন ২০২১, ০২:১৭ অপরাহ্ন
বর্ষার আগমনীতে ব্যস্ততা বেড়েছে ‘চাঁই’ কারিগরদের
পঞ্জিকার পাতা অনুসারে তপ্ত গ্রীষ্মের কাল ফুরিয়ে আসছে। জ্যৈষ্ঠের শেষভাগে এখন প্রায় প্রতিদিনই ঝুম বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়া জানান দিচ্ছে বর্ষা ঋতুর আগমনী বার্তা। বর্ষার নতুন পানিতে মাছ ধরা পড়ে বেশ। পানি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ে মৎস্যজীবীদের তৎপরতা। তাই বর্ষার আগমনীতে কুড়িগ্রাম ও লালমনিরহাটে বাঁশের ‘চাঁই’ তৈরির কারিগরদের ব্যস্ততাও বেড়েছে।
৮ জুন ২০২১, ০১:০৪ অপরাহ্ন
একদা এখানে রেললাইন ছিল, ট্রেনও চলতো
লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী লালমনিরহাট-মোগলহাট রেলরুটটি ঐতিহ্যবাহী। প্রায় ১০ কিলোমিটার এই রেলরুট দিয়ে একসময় ভারতের সঙ্গে ট্রেন যোগাযোগ ছিল।
৭ জুন ২০২১, ০৭:২৫ পূর্বাহ্ন
লালমনিরহাটে ভাঙন ঝুঁকিতে নির্মাণাধীন মুজিব কিল্লা
ধরলা নদীর ভাঙনে হুমকিতে পড়েছে নির্মাণাধীন ফলিমারী মুজিব কিল্লা।
৫ জুন ২০২১, ০৭:১৬ পূর্বাহ্ন
লালমনিরহাটে সমতল ভূমিতে চা চাষে সাফল্য
লালমনিরহাটে ১২১ একর সমতল ভূমিতে চা চাষ করে লাভবান হচ্ছেন ৮২ জন কৃষক। বাংলাদেশ চা বোর্ডের সার্বিক সহযোগিতায় তারা সমতল ভূমিতে চা উৎপন্ন করছেন। তাদের সফলতা দেখে অন্য কৃষকরাও চা চাষে উদ্বুদ্ধ হচ্ছেন।
৪ জুন ২০২১, ১২:২১ অপরাহ্ন
এটা চাষের জমি নয়, রাস্তা!
সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা হয়ে যায়। যাতায়াতে দুর্ভোগ পোহানো মানুষ ওই রাস্তায় ধানের চারা লাগিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
২৯ মে ২০২১, ০৩:০০ পূর্বাহ্ন
রৌমারীতে সড়ক নির্মাণ শেষ না করেই বিল উত্তোলন
কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঐতিহাসিক বড়াইবাড়ী সীমান্ত এলাকায় নির্মাণাধীন রাস্তার সিংহভাগ কাজ শেষ না করেই বিল তুলে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৭ মে ২০২১, ০৪:৫২ পূর্বাহ্ন
কমিউনিটি ক্লিনিক বন্ধ, স্বাস্থ্যসেবা বঞ্চিত ব্রহ্মপুত্র নদের দুর্গম চরের মানুষ
চর কড়াই বরিশাল কমিউনিটি ক্লিনিকটি ব্রহ্মপুত্র নদের দুর্গম চরের সাড়ে সাত হাজার মানুষের একমাত্র স্বাস্থ্যসেবা কেন্দ্র। গত ছয় মাস ধরে বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত রয়েছেন চরবাসি।
২৭ মে ২০২১, ০৩:০১ পূর্বাহ্ন
বাঁধ নেই, কাজে আসছে না ১৪ কোটি টাকার রাবার ড্যাম
কুড়িগ্রামের রৌমারী উপজেলার সীমান্তবর্তী এলাকার বিস্তীর্ন ফসলি জমি সেচ সুবিধার আওতায় আনার জন্য জিঞ্জিরাম নদে একটি রাবার ড্যাম বসানো হয়েছিল প্রায় এক যুগ আগে। কিন্তু এটি কার্যকর করতে নদের দুই তীরে প্রয়োজনীয় বাঁধ নির্মাণ না করায় সরকারের ১৪ কোটি টাকার এই প্রকল্পটি কোনো কাজে আসছে না।
২৬ মে ২০২১, ০৯:১২ পূর্বাহ্ন
কৃষকের পদচারণায় মুখর বিদ্যালয়ের খেলার মাঠ
করোনাভাইরাস মহামারির কারণে এক বছরের বেশি সময় ধরে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। বিদ্যালয়ের খেলার মাঠগুলোতে নেই শিক্ষার্থীদের আনাগোনা। এ অবস্থায় লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কৃষকরা বিদ্যালয়ের মাঠে ধান মাড়াই ও শুকানোর কাজ করছেন।
২৪ মে ২০২১, ০৮:৩৩ পূর্বাহ্ন
‘হামরা মাটিত পড়া ধান কুড়াই’
‘হামরা মাটিত পড়া ধান কুড়াই। ধান কুড়ি কুড়ি ঘরোত থই, আর যখন ঘরোত খাবার না থাইকবে তখন ধান থাকি চাইল করি খামো।’ কথাগুলো বলছিলেন গ্রামে ধানকুড়ানি বলে পরিচিত আমেনা বেওয়া (৫৮)।
২৪ মে ২০২১, ০৬:২৪ পূর্বাহ্ন
নদীতে মাছ নেই, পেশা ছাড়ছেন জেলেরা
দাসপাড়ার মোহন চন্দ্র দাস, পুলক দাস, রমণী দাসসহ আরও কয়েকজন জেলে জাল ছেড়ে দিয়ে ইজিবাইক চালাচ্ছেন। তাদের মতো আরও অনেক জেলে প্রস্তুতি নিয়েছেন অন্য পেশায় গিয়ে জীবিকা নির্বাহে।
১৬ মে ২০২১, ০২:৪২ পূর্বাহ্ন
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটের ৩ ইউনিয়নে ঈদ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের কয়েকটি গ্রামের পাঁচ শতাধিক পরিবার আজ বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপন করছে।
১৩ মে ২০২১, ০৭:৩২ পূর্বাহ্ন