ছাত্রকে দিয়ে ছাত্রীর গালে চড় মারানোর অভিযোগ কলেজশিক্ষকের বিরুদ্ধে
ক্লাসরুমে প্রশ্নের ভুল উত্তর দেওয়ায় ছাত্রীর গালে এক ছাত্রকে দিয়ে চড় মারানোর অভিযোগ উঠেছে এক কলেজশিক্ষকের বিরুদ্ধে।
৯ এপ্রিল ২০২২, ০৩:২৬ অপরাহ্ন
আর্থিক সংকটে ইমার মেডিকেলে ভর্তি অনিশ্চিত
শ্রমিক বাবার ৮ সন্তানের মধ্যে সবার ছোট ইমামা ইসলাম ইমা। ইমা এবার মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু, পরিবারের আর্থিক সংকটে কারণে ইমার মেডিকেলে ভর্তির স্বপ্ন অনিশ্চিত হয়ে পড়েছে।
৯ এপ্রিল ২০২২, ০৩:০২ অপরাহ্ন
যুক্তরাজ্যে স্কলারশিপ পেতে প্রস্তুতি নেবেন যেভাবে
অনেক শিক্ষার্থীর জন্য যুক্তরাজ্য স্বপ্নের দেশ হলেও, সবাই সে স্বপ্ন পূরণ করতে পারেন না। যুক্তরাজ্যে উচ্চশিক্ষার জন্য বেশ কিছু স্কলারশিপ থাকলেও অধিকাংশ মানুষ মনে করেন সেগুলো খুবই প্রতিযোগিতাপূর্ণ এবং ধরা-ছোঁয়ার বাইরে। স্কলারশিপের জন্য আবেদনের ক্ষেত্রে বেশ কিছু বিষয় জড়িত, যা অনেকে জানেন না। এ বিষয়ে কিছু নির্দেশিকা আবেদন প্রক্রিয়ার জন্য সহায়ক হতে পারে।
৮ এপ্রিল ২০২২, ১০:৫৭ পূর্বাহ্ন
বেসরকারি শিক্ষকরা উৎসব ভাতা চান শতভাগ, বিষয়টি দেখছি: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষকদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা বিধান করা ছাড়া শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
৮ এপ্রিল ২০২২, ০৭:৩৬ পূর্বাহ্ন
এবার ৩২ পাবলিক বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা, সময় নির্ধারণে সভা কাল
দেশের ৩২টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার সময়সূচি আগামীকাল অনুষ্ঠেয় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় জানানো হবে।
৭ এপ্রিল ২০২২, ১০:৩৫ পূর্বাহ্ন
ঢাবি ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ, চূড়ান্ত হবে কাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রাথমিক তারিখ নির্ধারণ করেছে ডিনস কমিটি।
৬ এপ্রিল ২০২২, ০৭:২৩ পূর্বাহ্ন
টিএসসিতে নামাজের জায়গা চেয়ে নারী শিক্ষার্থীদের আবেদন, উপাচার্যের মৌখিক সম্মতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নামাজের জায়গা চেয়ে উপাচার্যের কাছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের পক্ষ থেকে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।
৬ এপ্রিল ২০২২, ০৪:৫৮ পূর্বাহ্ন
যশোরে প্রধান শিক্ষককে হত্যার হুমকি যুবলীগ নেতার
যশোরের সদর উপজেলার ইছালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম মাজহার হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
৫ এপ্রিল ২০২২, ০৩:৫৫ অপরাহ্ন
এমবিবিএস ভর্তি পরীক্ষায় পাস ৭৯ হাজার ৩৩৭, মেয়েরা এগিয়ে
২০২১-২০২২ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষায় ৭৯ হাজার ৩৩৭ জন উত্তীর্ণ হয়েছেন। এরমধ্যে ৫৫ দশমিক ১৩ শতাংশই মেয়ে।
৫ এপ্রিল ২০২২, ০৮:১৫ পূর্বাহ্ন
নির্যাতনের অভিযোগ দেওয়ায় ঢাবি শিক্ষার্থীকে হল ছাড়া করল ছাত্রলীগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল ছাত্রলীগের সভাপতির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ হল কর্তৃপক্ষকে জানানোর পর ছাত্রলীগের নেতাকর্মীরা ভুক্তভোগী শিক্ষার্থীকে হল ছাড়া করেছে বলে অভিযোগ উঠেছে।
৪ এপ্রিল ২০২২, ০৭:২২ অপরাহ্ন
যেভাবে শুরু করবেন জিআরই প্রস্তুতি
ইউরোপ-আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর কিংবা পিএইচডি পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য জিআরই খুবই গুরুত্বপূর্ণ। বিজ্ঞান, মানবিক বা বাণিজ্য যে বিষয়ে পড়তে চান না কেনো, বিশ্বমানের এই পরীক্ষা পদ্ধতি হতে ভর্তির ক্ষেত্রে রাখতে পারে বিশেষ ভূমিকা। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের কোনো নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে এখন থেকে শুরু করা উচিত আপনার জিআরই প্রস্তুতি।
৪ এপ্রিল ২০২২, ০২:৪৮ অপরাহ্ন
২০ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ খোলা, শুক্র-শনি সাপ্তাহিক ছুটি
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান ২০ এপ্রিল পর্যন্ত খোলা থাকবে। শুধুমাত্র রমজান মাসে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে।
৪ এপ্রিল ২০২২, ১১:৫৩ পূর্বাহ্ন
দেশের ‘সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্তে’র অভিযোগে জবির ১১ শিক্ষার্থী সাময়িক বহিস্কার
দেশের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত করাসহ আইন-শৃঙ্খলা অবনতি ঘটানোর অভিযোগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
৪ এপ্রিল ২০২২, ১০:৪৫ পূর্বাহ্ন
২ বছর পর মঙ্গল শোভাযাত্রা, শুরু হবে টিএসসি থেকে
করোনাভাইরাসের কারণে ২ বছর বন্ধ থাকার পর এ বছর পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হবে। তবে মেট্রোরেলের কারণে চলাচলের পথ সরু থাকায় এটি চারুকলা অনুষদের পরিবর্তে টিএসসি থেকে শুরু হবে।
৩ এপ্রিল ২০২২, ০৪:৫৭ অপরাহ্ন
নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ চবি ছাত্রলীগের ২ নেতার বিরুদ্ধে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবদুর রাজ্জাককে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল ও ছাত্রলীগ নেতা সুমন নাসিরের বিরুদ্ধে।
৩ এপ্রিল ২০২২, ০৩:৫৭ অপরাহ্ন
গুচ্ছতে থাকলে ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না ইবি শিক্ষকরা
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা গুচ্ছ পদ্ধতিতে নিলে শিক্ষকরা ভর্তি কার্যক্রমে অংশ নেবেন না।
৩ এপ্রিল ২০২২, ০১:১৯ অপরাহ্ন
ঢাবি শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ হল ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে
ছাত্রলীগের রাজনৈতিক কর্মসূচীতে অংশগ্রহণ না করায় এক শিক্ষার্থীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতনের পর ‘টর্চারসেল’ বানিয়ে নির্যাতন করার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সভাপতি তানভীর সিকদারের বিরুদ্ধে।
৩ এপ্রিল ২০২২, ১২:০৬ অপরাহ্ন
ডুজা’র বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার পেলেন ঢাবির ৬ সংবাদকর্মী
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ২০২১ সালের বর্ষসেরা প্রতিবেদক পুরস্কার ঘোষণা করা হয়েছে। এ পুরস্কার পেয়েছেন ৬ গণমাধ্যমের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক। ডুজার শহীদ চিশতী শাহ হেলালুর রহমান ট্রাস্ট ফান্ড ও মনোয়ার আহমেদ ট্রাস্ট ফান্ডের অধীনে এই পুরস্কার দেওয়া হয়৷
২ এপ্রিল ২০২২, ০৬:৩৮ অপরাহ্ন
যুদ্ধ হচ্ছে ক্ষমতার আকাঙ্ক্ষার ফল: ওয়েবিনারে ২ নোবেল বিজয়ী
চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ২ নোবেল বিজয়ী ব্যক্তিত্ব বলেছেন, যুদ্ধ হচ্ছে ক্ষমতার আকাঙ্ক্ষার ফল। তাই যতই শক্তিশালী হোক না কেন, একটি মুষ্টিমেয় জনগোষ্ঠীকে বিশ্বের ভাগ্য নির্ধারণ করতে দেওয়া যাবে না।
২ এপ্রিল ২০২২, ০৯:২৪ পূর্বাহ্ন
চট্টগ্রামে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা
সারি সারি টেবিল। প্রতিটি টেবিলে বিজ্ঞানের নানা শাখার বিভিন্ন প্রজেক্ট। প্রজেক্টের কাজ বিচারকদের বুঝিয়ে দিচ্ছে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা। চট্টগ্রামের প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিজ্ঞান মেলায় চিত্র এমনই ছিল।
১ এপ্রিল ২০২২, ০৩:১৪ অপরাহ্ন