নোয়াখালীতে ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ২, শনাক্ত ১৩৪
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও দুজনের মৃত্যু হয়েছে। জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ১৩৪ জনের।
৬ জুলাই ২০২১, ০৪:১০ পূর্বাহ্ন
টিকা নিতে পরিচয় নিশ্চিতে ‘আমি প্রবাসী’ অ্যাপে ঘরে বসে নিবন্ধন
প্রবাসী কর্মীদের বিদেশ যাওয়ার আগে টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে, টিকা নিতে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশনের আগে বিদেশগামীদের পরিচয় নিশ্চিতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নিবন্ধন করতে হবে। আর এই নিবন্ধনের কাজ ‘আমি প্রবাসী’ অ্যাপের মাধ্যমে ঘরে বসেই মাত্র তিনটি ধাপে করা যাবে।
৫ জুলাই ২০২১, ০৫:৩৪ অপরাহ্ন
প্রায় সব হাসপাতাল করোনা রোগীতে পরিপূর্ণ
করোনা সংক্রমণ বাড়তে থাকায় রোগীর চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে সারা দেশের হাসপাতালগুলো। গতকাল রোববার বিকেল পর্যন্ত দেশের অন্তত ১০টি হাসপাতালে ধারণক্ষমতার বাইরে করোনা আক্রান্ত ও করোনার উপসর্গ থাকা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছিল।
৫ জুলাই ২০২১, ০২:১৫ অপরাহ্ন
করোনায় সাতক্ষীরায় অবসরপ্রাপ্ত চিকিৎসকের মৃত্যু
সাতক্ষীরায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অবসরপ্রাপ্ত চিকিৎসক ডা. আলী আশরাফের (৭৩) মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল পাঁচটায় সাতক্ষীরার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
৫ জুলাই ২০২১, ০১:২৮ অপরাহ্ন
প্রবাসী কর্মীদের টিকা নিতে দেশ অনুযায়ী রেজিস্ট্রেশনের নির্দেশনা
প্রবাসী কর্মীদের করোনা টিকা পেতে সুরক্ষা অ্যাপের মাধ্যমে দেশ অনুযায়ী আলাদা অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সেখানে সৌদি আরব ও কুয়েতগামীদের জন্য একটি অপশন এবং অন্যান্য দেশের প্রবাসী কর্মীদের জন্য আরেকটি অপশন রাখা হয়েছে।
৫ জুলাই ২০২১, ০১:০৮ অপরাহ্ন
একদিনে মৃত্যুর রেকর্ড, আজ ১৬৪ জন
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৬৪ জন মারা গেছেন। করোনায় এক দিনে দেশে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। এর আগে গতকাল একদিনে সর্বোচ্চ ১৫৩ জনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মারা গেছেন ১৫ হাজার ২২৯ জন।
৫ জুলাই ২০২১, ১১:৩৬ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২২.৬ শতাংশ
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় ৩১০টি নমুনা পরীক্ষা করে ৭০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ছয় শতাংশ।
৫ জুলাই ২০২১, ১১:০১ পূর্বাহ্ন
ফজল-এ-খোদার স্ত্রী ও ছেলের করোনা শনাক্ত
কবি, গীতিকার বীর মুক্তিযোদ্ধা ফজল-এ-খোদা করোনায় মারা যাওয়ার পর তার স্ত্রী মাহমুদা সুলতানা, বড় ছেলে ওয়াসিফ-এ-খোদা ও ওয়াসিফের স্ত্রীর করোনা শনাক্ত হয়েছে।
৫ জুলাই ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ন
টাঙ্গাইলে ২৪ ঘণ্টায় ৭ জনের মৃত্যু, শনাক্তের হার ৩৯ শতাংশ
টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পাঁচ জন ও উপসর্গ নিয়ে দুই জন মারা গেছেন। এছাড়া, একই সময়ে জেলায় ৫৮১টি নমুনা পরীক্ষা করে আরও ২২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে, সংক্রমণের হার ৩৯ শতাংশ।
৫ জুলাই ২০২১, ১০:২২ পূর্বাহ্ন
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১৪
কুষ্টিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত আরও ১৪ জনের মৃত্যু হয়েছে।
৫ জুলাই ২০২১, ০৫:৩৪ পূর্বাহ্ন
কমছে না সংখ্যা, রামেক করোনা ইউনিটে আজ মারা গেলেন ১৮ জন
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে।
৫ জুলাই ২০২১, ০৪:২৬ পূর্বাহ্ন
করোনায় মারা গেলেন প্রধান শিক্ষক হযরত আলী
লালমনিরহাটে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ২নং ফুলগাছ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হযরত আলী (৪৮)।
৫ জুলাই ২০২১, ০৩:১৮ পূর্বাহ্ন
রোগী প্রতি বরাদ্দ ৩০০ টাকা, দেওয়া হয় ৬০-৭০ টাকার খাবার
একজন করোনা রোগীর প্রতিদিনের খাবারের জন্য ৩০০ টাকা করে সরকারি বরাদ্দ থাকলেও লালমনিরহাট সদর হাসপাতালের একজন রোগীকে তিন বেলা যে খাবার দেওয়া হচ্ছে তার বাজারমূল্য ৬০-৭০ টাকার বেশি নয়। পাশাপাশি বিভিন্ন ধরনের ফলমূল দেওয়া কথা থাকলেও তা পাচ্ছেন না রোগীরা। ফলে অধিকাংশ রোগীকেই বাড়ির খাবারের ওপর নির্ভর করতে হচ্ছে। খাবার সরবরাহে করোনা ইউনিটে দর্শনার্থীর আনাগোনায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকিও বাড়ছে।
৪ জুলাই ২০২১, ১২:১১ অপরাহ্ন
করোনা সংক্রমণের হটস্পট রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল
রাজশাহীতে কোভিড-১৯ মহামারির ভয়াবহতা বাড়ছেই, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। দৈনিক শনাক্তের হার থাকছে ৩০ থেকে ৪০ শতাংশের ঘরে। করোনার পাশাপাশি অন্যান্য রোগীদের একই ছাদের নিচে চিকিৎসা দেওয়ার কারণে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল এখন করোনাভাইরাস সংক্রমণের হটস্পট।
৪ জুলাই ২০২১, ১১:৩১ পূর্বাহ্ন
‘স্থলবন্দর দিয়ে সপ্তাহে ৩ দিন ভারত থেকে দেশে আসা যাবে’
করোনা সংক্রমণের রাশ টানতে চলমান লকডাউনের মধ্যে সরকার অনুমোদিত স্থলবন্দর ব্যবহার করে সপ্তাহে তিন দিন ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করা যাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
৪ জুলাই ২০২১, ০৯:১৫ পূর্বাহ্ন
অক্সিজেনের চাহিদা বেড়েছে: স্বাস্থ্য অধিদপ্তর
করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার পাশাপাশি অক্সিজেনের চাহিদা বেড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ রোববার দুপুরে করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত স্বাস্থ্য বুলেটিনে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
৪ জুলাই ২০২১, ০৯:১৪ পূর্বাহ্ন
রংপুর বিভাগে এক দিনে সর্বোচ্চ ১৬ জনের মৃত্যুর নতুন রেকর্ড
রংপুর বিভাগের আট জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। এক দিনে রংপুর বিভাগে এটি সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এর আগে গত শুক্রবার সর্বোচ্চ ১৪ জনের মৃত্যু হয়েছিল।
৪ জুলাই ২০২১, ০৭:৫৯ পূর্বাহ্ন
খুলনা বিভাগের ১০ জেলায় এক দিনে সর্বোচ্চ ৪৬ জনের মৃত্যু
খুলনা বিভাগের ১০ জেলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত এটি বিভাগের সর্বোচ্চ মৃত্যুর রের্কড। এর আগে গত বৃহস্পতিবার ১০ জেলায় ৩৯ জনের মৃত্যু হয়েছিল।
৪ জুলাই ২০২১, ০৭:৪১ পূর্বাহ্ন
সাতক্ষীরায় আজ মৃত্যু ৫, করোনা শনাক্তের হার ৪২.৮১ শতাংশ
দেশের সীমান্তবর্তী জেলা সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
৪ জুলাই ২০২১, ০৭:১২ পূর্বাহ্ন
মমেক হাসপাতালে আজ মৃত্যু ১১, শনাক্তের হার ২৫.৬৬ শতাংশ
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ছয় জন করোনায় আক্রান্ত ছিলেন, বাকিরা উপসর্গ নিয়ে মারা গেছেন।
৪ জুলাই ২০২১, ০৫:৫৬ পূর্বাহ্ন